প্রকাশ করা যাবে না কোনও এক্সিট পোল, J&K ও হরিয়ানা নিয়ে নির্দিষ্ট সময় জানিয়ে নির্দেশিকা কমিশনের
জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে এক্সিট পোল প্রকাশ নিষিদ্ধ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর সকাল সাতটা থেকে ৫ অক্টোবর সন্ধে ছটা পর্যন্ত এই সময়সীমা কার্যকর থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এব্যাপারে ১৯৫১ সালের জন প্রতিনিধিত্ব আইনের ১২৬এ- উপধারা ১-এর কথা উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যে হরিয়ানা ও জম্মু ও কাশ্মীরে ভোটের প্রচার তুঙ্গে। এই দুই জায়গায় ভোট গণনা করা হবে ৫ অক্টোবর।

সাধারণভাবে ভোট গ্রহণের দিন ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পরেই এক্সিট পোল প্রকাশ করা হয়। এক্ষেত্রে জম্মু ও কাশ্মীরে একাধিক দফায় নির্বাচন রয়েছে। ফলে ৫ অক্টোবরের আগে এক্সিট পোলের ফল প্রকাশ করা যাবে না।
জম্মু ও কাশ্মীরে ৯০ আসনে নির্বাচন হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর। ২০১৯-এ সংবিধানের ৩৭০ ধারা বাতিল এবং জম্মু ও কাশ্মীরকে বিভাজনের পরে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিবর্তনের পরে এবারই প্রথম নির্বাচন হতে চলেছে।
অন্যদিকে, হরিয়ানায় ভোট নেওয়া হবে পয়লা অক্টোবর এবং ভোটগণনা করা হবে ৫ অক্টোবর। আগে ৪ অক্টোবর ভোট গণনার কথা থাকলেও, ওই দিন উৎসবের কারণে গণনার দিন পিছিয়ে ৫ অক্টোবর করেছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications