বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, বিপাকে পড়বেন তাবড় রাজনৈতিক নেতারা

একজন রাজনীতিক একই ভোটে আলাদা আলাদা দুটি কেন্দ্র থেকে লড়তে পারবেন না। সুপ্রিম কোর্টে সোমবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন।

একজন রাজনীতিক একই ভোটে আলাদা আলাদা দুটি কেন্দ্র থেকে লড়তে পারবেন না। সুপ্রিম কোর্টে সোমবার নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেনুগোপালের সহয়তা চেয়েছে শীর্ষ আদালত।

বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, বিপাকে পড়বেন তাবড় রাজনৈতিক নেতারা

মুখ্য বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই বিষয়ে আবেদনকারী অশ্বিনী উপাধ্যায়কে পিটিশনের কপি অ্যাটর্নি জেনারেলকে জমা দিতে বলেছেন।

বিজেপি নেতা উপাধ্যায় ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্টের ৩৩ (৭) ধারাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেখানে লোকসভা ও বিধানসভা নির্বাচনে একই প্রার্থীকে দুই জায়গা থেকে লড়ার অধিকার দেওয়া হয়েছে। যাতে কেউ দুই জায়গা থেকে না লড়তে পারেন সেজন্য এই ব্যবস্থা তুলে দিতে অনুরোধ জানানো হয়েছে।

নিজের আবেদনে বিজেপি নেতা তথা আইনজীবী উপাধ্যায় বলেন, এক ব্যক্তি, এক ভোট। সেভাবেই এক প্রার্থী একটি কেন্দ্র, এমনটাই হওয়া উচিত। আর না হলে যে কেন্দ্রে তিনি জিতে গিয়ে অন্য কেন্দ্রে ছেড়ে দিচ্ছেন, সেখানকার পুনর্নির্বাচনের সমস্ত খরচ বহন করতে হবে সেই প্রার্থীকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+