ভোটে জিতলেই ১০ লিটার মদ বিনামূল্যে,পাবেন সরকারী চাকরি, সোনা ! প্রতিশ্রুতিতে আর কী বললেন প্রার্থী
ভোট বৈতরণী পার করতে একাধিক ব্যক্তিত্ব বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। তারইমধ্যে খবরের শিরোনাম কাড়লেন তামিলনাড়ুর তিরুপুরের নির্দল প্রার্থী এ এম শেখ দাউদ।
ভোট বৈতরণী পার করতে একাধিক ব্যক্তিত্ব বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। তারইমধ্যে খবরের শিরোনাম কাড়লেন তামিলনাড়ুর তিরুপুরের নির্দল প্রার্থী এ এম শেখ দাউদ।

নির্দল হিসাবে তামিলনাড়ুর অথিয়ুরের দাউদ ভোটে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি জানিয়েছেনব ভোটে শুধু জেতবার অপেক্ষা! জিতলেই ১০ লিটার বিনামূল্যে প্রত্যেকে দেশি মদ পাবেন এলাকায়। পাশাপাশি তাঁর সাংসদ তহবিলের টাকা থেতে প্রত্যেক মহিলা যাঁরা বিয়ে করতে চলেছেন বা সদ্য বিবাহিতা ,তাঁরা ১০ লাখ টাকা নগদ ও সোনা পাবেন। এখানেই শেষ নয়। এলাকার সমস্ত বাড়িতে চাকরিযোগ্য ব্যক্তিরা পাবেন সরকারী চাকরি। ৫৫ বছর বয়সী এই প্রার্থীর দাবি তিনি জিতলেই প্রত্যেক গৃহিনী পেতে চলেছেন প্রতিমাসে ২৫ হাজার টাকা।
এ এম শেখ দাউদের দাবি স্বাস্থ্যগত কারণে তিনি দেশি মদর বিনামূল্যে ১০ লিটার রে দিতে চান এলাকাবাসীদের। আর এই সমস্ত প্রতিশ্রুতিকে সামনে রেখেই তিনি আগামীর ভোট যুদ্ধ জিতবেন বলে দাবি করেছেন এই প্রার্থী।












Click it and Unblock the Notifications