গণধর্ষণ ক্যানসার আক্রান্ত কিশোরীকে, সাহায্য চাইতেই ফের ধর্ষণের শিকার নির্যাতিতা

মাত্র ১৫ বছর বয়সেই ক্যানসার আক্রান্ত হয়ে জীবন-মরণ লড়াই চালাচ্ছিল মেয়েটি। তার মধ্যেই দুই যুবকের হাতে গণধর্ষিত হতে হল তাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর এলাকায়।

মাত্র ১৫ বছর বয়সেই ক্যানসার আক্রান্ত হয়ে জীবন-মরণ লড়াই চালাচ্ছিল মেয়েটি। তার মধ্যেই দুই যুবকের হাতে গণধর্ষিত হতে হল তাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সরোজিনী নগর এলাকায়। তবে দুর্ভাগ্যের সেখানেই শেষ ছিল না। সাহায্য চাইতে গিয়ে ফের ধর্ষিত হতে হল তাকে।

গণধর্ষণ ক্যানসার আক্রান্ত কিশোরীকে, সাহায্য চাইতেই ফের ধর্ষণ

পুলিশ এই ঘটনার সত্যটা স্বীকার করেছে। জানিয়েছে, শুক্রবার রাতে এই ভটনা ঘটে। নিজের এক পরিচিতের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ই প্রথমে গণধর্ষণ ও পরে ধর্ষণের শিকার হতে হয়।

অভিযুক্তের নাম শুভম। নির্যাতিতা কিশোরী মুদি দোকানের জিনিস কিনতে গিয়েছিল। সেখান থেকে ফুঁসলিয়ে তাকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায় শুভম। সেখানেই উপস্থিত ছিল তার বন্ধু সুমিত। দুজনে মিলে মেয়েটিকে গণধর্ষণ করে।

সেই ঘটনা সামলে এক পথচারীর কাছে সাহায্য চাইলে সেই ব্যক্তি ফের যৌন নির্যাতন চালায়। কোনওভাবে বাড়ি ফিরলে সব ঘটনা জানানোর পরে তার বাবা পুলিশে অভিযোগ জানান। পরে যে ব্যক্তি নির্যাতন চালিয়েছে তার নাম বীরেন্দ্র। তাকে ও সুমিতকে পুলিশ গ্রেফতার করে। শুভম নামে আর এক অভিযুক্ত পলাতক।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণ ও শিশু ও নাবালকদের বিরুদ্ধে যৌন হয়রানিমবলক পকসো আইনে মামলা করা হয়েছে। এর আগে এই উত্তরপ্রদেশেরই হামিরপুরে ১৭ বছর বয়সী কিশোরীকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+