Railway Ticket Concession: রেলের টিকিটে মেলে ১০০ শতাংশ পর্যন্ত ছাড়, সুবিধা পাবেন সহযাত্রীও
Railway Ticket Concession: ভারতীয় রেল দেশের গুরুত্বপূর্ণ পরিবহণ ব্যবস্থা! বিশেষ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবস্থা ট্রেন। আর এই সফরে ভারতীয় রেলের তরফে যাত্রীদের একাধিক ছাড় দেওয়া হয়।
আর এই ছাড় কিছু কিছু ক্ষেত্রে ট্রেনের টিকিটের উপরে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় (Railway Ticket Concession) পাওয়া যায়। তবে সিনিয়ার সিটিজেনদের টিকিটে ছাড় দেওয়া বন্ধ রেখেছে রেল।

Railway Ticket Concession: কবে থেকে বন্ধ?
২০২০ করোনা গ্রাস করে গোটা দেশকে। আর সেই সময় ট্রেনে সমস্ত ছাড় তুলে দেওয়া হয়। আর সেই সময় সিনিয়ার সিটিজেনদের টিকিটের উপরও ছাড় তুলে নেয় রেলমন্ত্রক। এরপর বেশ কয়েকটি বছর কেটে গিয়েছে। সংসদীয় কমিটির তরফেও এই ছাড় (Railway Ticket Concession) চালু করার প্রস্তাব মোদী সরকারকে দেওয়া হয়। কিন্তু এরপরেও এখনও সিনিটার সিটিজেনদের টিকিটে ছাড়ের বিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি।
Railway Ticket Concession: ১০০ শতাংশ পর্যন্ত ছাড়
তবে অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু ছাড় ফের চালু করা হয়েছে। ছাত্র থেকে প্রতিবন্ধীদের টিকিটে ছাড় দেওয়া হয়। তবে টিকিটের দামে এই ছাড় পেতে বেশ কিছু প্রমাণ্য নথি জমা দিতে হয়। একই সঙ্গে রোগীদেরও টিকিটের (Railway Ticket Concession) উপরেও ছাড় দেয় রেলমন্ত্রক। কোন রোগের ক্ষেত্রে কত ছাড় সে বিষয়ে স্পষ্ট ভাবে রেলের তরফে জানানো আছে। এমনকি ট্রেনের কোন কোন শ্রেণিতে কত ছাড় তাও বলা হয়েছে। কিছু রোগের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়।
Railway Ticket Concession: ক্যান্সারে আক্রান্ত?
ক্যান্সার রোগী চিকিৎসা করাতে গেলে ট্রেনের টিকিটে ছাড় পান। এমনকি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় (Railway Ticket Concession) পাওয়া যায়। এই টিকিটে ছাড় স্লিপার এবং এসি থ্রি টায়ারে দেওয়া হয়। ৫০ শতাংশ পর্যন্ত ট্রেনের টিকিট পাওয়া যায় ফার্স্ট এসি এবং এসি ২টায়ারে। ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। অ্যাটেনডেন্ট স্লিপার এবং AC-3 টায়ারে একই ভাবে ভাড়ায় ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়।
রোগীর সঙ্গে থাকা একজন সহযাত্রীর ট্রেনের টিকিটে ছাড় দেওয়া হয় রেলের তরফে। তবে এক্ষেত্রে প্রামাণ্য নথি জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে রেলের ওয়েবসাইট কিংবা স্টেশন এনকোয়ারিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই লিঙ্কে- Railway Ticket Concession - ক্লিক করে আরও জানতে পারেন এই টিকিটে ছাড়ের বিষয়ে।












Click it and Unblock the Notifications