'ক্যানসার ও দুর্ঘটনার পড়া পূর্বজন্মের পাপের ফল', ফের লজ্জা বাড়ালেন বিজেপি মন্ত্রী
হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য, ক্যানসার ও দুর্ঘটনায় পড়া পূর্বজন্মের পাপের ফল।
অসমের মন্ত্রিসভার অন্যতম সদস্য, সেরাজ্যের অর্থমন্ত্রী ও জিএসটি কাউন্সিলের মুখ্যমন্ত্রীদের গোষ্ঠীর শীর্ষ পদাধিকারী হিমন্ত বিশ্বশর্মা বিতর্কিত মন্তব্য করে চমকে দিলেন সবাইকে। বিজেপি সরকারের এই মন্ত্রীর বক্তব্য, ক্যানসার ও দুর্ঘটনায় পড়া পূর্বজন্মের পাপের ফল।

গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা কোনও পাপ করলে ঈশ্বর আমাদের শাস্তি দেন। অনেক সময় দেখি কমবয়সে অনেকে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আবার কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। যদি আপনি অতীত বিচার করেন তাহলে দেখবেন এসবই হল পূর্বজন্মের পাপের ফল। আমাদের সেটা ভোগ করতেই হবে।

এখানেই না থেমে এই বিজেপি মন্ত্রী বলেন, সেই পাপ হতে পারে এই জন্মের। আবার হতে পারে পূর্বজন্মের অথবা আপনার বাবা-মায়ের। তবে সেই পাপের ফল আপনাকেই ভোগ করতে হবে। এটা চিরকালীন সত্য। এর থেকে কেউ বাঁচতে পারবে না।
এই ঘটনায় কংগ্রেস তীব্র ভর্ৎসনায় ভরিয়ে দিয়েছে হিমন্ত বিশ্বশর্মাকে। তিনি ২০১৫ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে যোগ দেন ও অসমে গত বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। পি চিদাম্বরম সেই ঘটনাকেই কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস দল ছাড়লে একজন মানুষের এই দশাই হয়।
'Cancer is divine justice for sins' says Assam Minister Sharma. That is what switching parties does to a person.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 22, 2017
এর পাল্টা হিমন্ত বিশ্বশর্মাও জানিয়েছেন, তিনি হিন্দু ভাবনাকে মাথায় রেখেই একথা বলেছেন। হিন্দুরা পূর্বজন্মের পাপে বিশ্বাস করে। হিন্দু দর্শনে এর ব্যাখ্যা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications