বিরোধীদের দাবি নির্বাচনের আগে বাতিল হোক বাজেট, বিজেপি বলছে কখনওই না!
নির্বাচনের আগে বাজেট পেশ সরকারে থাকা বিজেপির পক্ষে অন্যায্য সুবিধা দেবে বলে মনে করছে বিরোধীরা।নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি জনমোহিনী বাজেট পেশ করবে, যাতে মানুষকে নিজেদের দিকে টানা যায়।
নয়াদিল্লি, ৫ জানুয়ারি : ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনঘোষণা হয়ে গিয়েছে। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচন। এদিকে ফেব্রুয়ারি মাসেই বাজেট হওয়ার কথা। ১ ফেব্রুয়ারি সরকার বাজেট পেশ করবে কি না তা রিভিউ করে দেখবে নির্বাচন কমিশন।
নির্বাচনের আগে বাজেট পেশ সরকারে থাকা বিজেপির পক্ষে অন্যায্য সুবিধা দেবে বলে মনে করছে বিরোধীরা। একই ধারণা বিজেপির জোট সঙ্গী শিবসেনাও। অনেকেই মনে করছেন নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি জনমোহিনী বাজেট পেশ করবে, যাতে মানুষের মনকে বিভ্রান্ত করা যায়।।

২০১২ সালেও নির্বাচনের সময় একই পরিস্থিতি ছিল। তখন বাজেট পিছিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর বাজেট পরিবেশন করা গিয়েছিল।
তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কথায়, ২০১৪ সালেও নির্বাচনের আগে বাজেট পেশ করা হয়েছিল। কয়েকটা রাজ্যে নির্বাচন রয়েছে বলে সরকার তো পুরোপুরি কাজ বন্ধ করে দিতে পারে না। ১ ফেব্রুয়ারি যে সরকার বাজেট পেশ করবে তা তো অনেক আগে থেকেই ঘোষণা করা হয়েছে। কিন্তু এই যুক্তিতে রাজি নন বিরোধীরা।












Click it and Unblock the Notifications