তাজ পরিদর্শনে সন্তানদের সঙ্গে খোশ মেজাজে কানাডার প্রাইমমিনিস্টার, দেখুন ভিডিও

৭ দিনের সফরে ভারতে সপরিবারে এলেন কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্র্ুডো। ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করা যেমন এই সফরে তাঁর অন্যতম লক্ষ্য

৭ দিনের সফরে ভারতে সপরিবারে এলেন কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্র্ুডো। ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করা যেমন এই সফরে তাঁর অন্যতম লক্ষ্য, তেমনই দুটি দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করার দিকেও এগোতে চাইছেন ট্রুডো। এদিন তিনি সপরিবারে পরিদর্শন করে দেখেছেন বিশ্বের অন্যতম সেরা নিদর্শন তথা মোঘল স্থাপত্য তাজমহল। উত্তরপ্রদেশের আগ্রাতে এদিন তাঁর তাজ পরিদর্শনের কয়েকটি মুহুর্ত দেখে নেওয়া যাক।

'এই সফর ছিল বিশেষ'

তাজমহল পরিদর্শন করে কানাডার প্রাইমমিনিস্টার জানান , সন্তানদের সঙ্গে এই সফর তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। এদিন তাজ সফর ঘিরে বেশ উচ্ছসিত দেখায় ট্রুডোকে।

সন্তানদের সঙ্গে অ্য মেজাজে

স্ত্রী সোফি, সন্তান জেভিয়ার, এলা ও হাড্রিয়েনকে নিয়ে এদিন খোশ মেজাজে পাওয়া গেল কানাডিয়ান প্রাইমমিনিস্টারকে। সেই দৃশ্য বন্দি হল ভিডিও-তে।

তাজের প্রতি বার্তা

তাজমহল পরিদর্শন করে তাজ মহলের সৌন্দর্যের প্রশংসা থেকে থেমে থাকতে পারেননি কানাডার প্রাইমমিনিস্টার। এদিন সেই কথাই লিখে ফেললেন ভিসিটর্স বুকে।

ট্রুডোর কর্মসূচি

৭ দিনের এই কর্মসূচিতে ট্রুডো আগ্রা ছাড়াও যাবেন আমেদাবাদ. দিল্লি, মুম্বি, অমৃতসরে। ২৩ ফেব্রুয়ারি তাঁর সঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৌঠক হওয়ার কথা। কানাডাতে শিখ সম্প্রদায়ের মানুষদের নিয়ে দুজনের আলোচনা হওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+