দিনে ৩ বেলা টিকটিকি না খেলে ঘুম হয় না, চিনুন এই 'বিষ পুরুষ'কে
যেভাবে বিরিয়ানি বা পাঁঠার মাংসের ঝোল দেখলে অনেক ভোজন রসিক তাতে কব্জি ডুবিয়ে খাওয়ার স্বপ্ন দেখেন, তেমনই টিকটিকি দেখলে তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে খাওয়ার স্বপ্ন দেখেন কৈলাশ।
বাড়ির কোনও কোনে যদি টিকটিকি কিমবা আরশোলা দেখা যায়, তাহলে অনেকেই খুব অস্বস্তি বোধ করেন কিংবা ভয় পান। এমনিতেই বাড়ি নোংরা করতে টিকটিকি বা আরশোলার জুড়ি নেই। তাই এই দুই প্রাণী থেকে শত হস্ত দূরে থাকেন অনেকে। তবে মধ্যপ্রদেশের কৈলাশ এঁদের মধ্যে পড়েন না।

যেভাবে বিরিয়ানি বা পাঁঠার মাংসের ঝোল দেখলে অনেক ভোজনরসিক তাতে কব্জি ডুবিয়ে খাওয়ার স্বপ্ন দেখেন, তেমনই টিকটিকি দেখলে তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে খাওয়ার স্বপ্ন দেখেন কৈলাশ। দিনে ৪ বেলা খাবারের মধ্যে , ৩ বেলাতেই তিনি টিকটিকি খান। কৈলাশের দাবি , টিকিটিকির স্যুপ ছাড়া তাঁর দিনের খাওয়া সম্পন্ন হয় না। কার্যত তিনি টিকটিকি খাওয়ার দিকে নেশাগ্রস্ত হয়ে গিয়েছেন বলেও দাবি করছেন কৈলাশ।
তবে শুধু টিকটিকি নয়, আরও ৬০ টি প্রজাতির পোকামাকড় খেয়ে ফেলেছেন কৈলাশ। আর সেগুলি খেতে বেশ ভালোবাসেন তিনি বলেও দাবি করেছেন মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামের ছেলে এই কৈলাশ । গত কুড়ি বছর ধরে এইভাবে টিকিটিকি খেয়েই , এই প্রাণীর মাংসে আসক্ত হয়ে পড়েছেন এই যুবক। আর এই কারণেই গ্রামে তাঁকে 'বিষ পুরুষ' বলে ডাকা হয়।












Click it and Unblock the Notifications