ইন্টারনেট-স্মার্টফোন না থাকলে কী মিলবে না করোনা টিকা? ফের রাহুলের প্রশ্নবাণে বিদ্ধ কেন্দ্র

ইন্টারনেট-স্মার্টফোন না থাকলে কী মিলবে না করোনা টিকা? ফের রাহুলের প্রশ্নবাণে বিদ্ধ কেন্দ্র

কেন্দ্রের টিকা নীতি নিয়ে শুরু থেকেই একাধিকবার সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টিকা বন্টন, টিকাকরণ প্রক্রিয়া ছাড়াও টিকার বেসরকারিকরণ নিয়েও একগুচ্ছ প্রশ্ন তোলেন তিনি। এদিকে সম্প্রতি কেন্দ্রের তরফে জানানো হয়, টিকা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজতর করতে কো-উইন পোর্টালকে ঢেলে সাজানো হচ্ছেষ গতি বাড়ানো হচ্ছে টিকাকরণের। এমতাবস্থায় এবার অনলাইন রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন তুললেন রাহুল।

বাধা হয়ে দাঁড়িয়েছে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া

বাধা হয়ে দাঁড়িয়েছে নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া

এদিকে বর্তমানে টিকা নেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। কারণ সমগ্র প্রক্রিয়াটাই হয় অনলাইনে। এদিকে গ্রাম প্রধান ভারতের বহু জায়গাতেই এখনও পর্যন্ত সাবলীল ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়না। সেই ক্ষেত্রে রাহুলের স্পষ্ট দাবি, সকলের জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকাকরণ প্রক্রিয়া চালু করুক সরকার। কেউ টিকা নিতে চাইলে সরাসরি সেন্টার গেলেই যেন টিকা পায় সকলে।

 স্মার্টফোন না থাকলে কী মিলবে না করোনা টিকা ?

স্মার্টফোন না থাকলে কী মিলবে না করোনা টিকা ?

যদিও এই বিষয় নিয়ে চাপানৌতর চলছিল দীর্ধদিন থেকেই। প্রশ্ন উঠছিল যাদের হাতে স্মার্টফোনও নেই, তাহলে তারা কীভাবে ভ্যাকসিন পাবে? এদিন সেই প্রশ্নকে সামনে এনেই কেন্দ্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে রাহুল টুইটে বলেন, টিকাকরণের জন্যে অনলাইন রেজিস্ট্রেশন যথেষ্ট নয়। যারা ভ্যাকসিন সেন্টারে যাচ্ছেন তাদের সবার ভ্যাকসিন পাওয়া উচিত। যাদের ইন্টারনেট নেই তাদেরও জীবনের অধিকার আছে।

অফলাইনের রাস্তায় হাঁটছে একাধিক রাজ্য

অফলাইনের রাস্তায় হাঁটছে একাধিক রাজ্য

যদিও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, স্মার্টফোনে 'কো-উইন' অ্যাপ না থাকলে টিকাকরণ প্রক্রিয়া সম্ভব নয়। এই অ্যাপের মাধ্যমে ধাপে ধাপে নিজের ব্যক্তিগত তথ্যের বিবরণ দিয়েই নাম রেজিস্ট্রেশন করতে হয়। তারপর তিনি ভ্যাকসিনের প্রাপ্যতা অনুযায়ী নিকটবর্তী টিকাকরণ সেন্টার পছন্দ করতে পারেন। যদিও বর্তমানে সবজি বিক্রিতা, বিভিন্ন ভেন্ডার, অটো-টটো চালক সহ বিভিন্ন পেশার মানুষদের টিকাকরণ অফলাইনে করাচ্ছে একাধিক রাজ্য।

 একনজরে ভারতের টিকাকরণ চিত্র

একনজরে ভারতের টিকাকরণ চিত্র

এদিকে করোনা গ্রাফ খানিক নামলেও গোটা দেশে এখনও উদ্বেগ বাড়াচ্ছে টিকাকরণ প্রক্রিয়াই। হাহাকার চলছে গোটা দেশজুড়ে। এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে মেরেকেটে ২৩ কোটির কাছাকাছি মানুষ করোনা টিকা পেয়েছেন। সেখানে মাত্র ৩.৩ শতাংশ মানুষ এখনও পর্যন্ত করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+