নিয়ম ভেঙে জনতার দরবারে এসেছেন চার বিচারপতি, জানুন সুপ্রিম কোর্টের নিয়ম কী বলছে

নিয়ম ভেঙে জনতার দরবারে এসেছেন চার বিচারপতি। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নিয়ম কী বলছে। এভাবে কী সাংবাদিক সম্মেলন করতে পারেন বিচারপতিরা?

শুক্রবার সুপ্রিম কোর্টের চার বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, জে চেলারামেশ্বর, রঞ্জন গগৈ ও মদন লোকুর ঐতিহাসিকভাবে সাংবাদিক সম্মেলন করে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সুপ্রিম কোর্টের পরিচালন ব্যবস্থা নিয়ে। সেইসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে। বলা ভালো অস্বচ্ছ্বতার অভিযোগ করেছেন চার জনে।

নিয়ম ভেঙে জনতার দরবারে এসেছেন চার বিচারপতি, জানুন আসল নিয়ম

নানা সমস্যা নিয়ে বারবার দীপক মিশ্রকে জানালে, এমনকী চিঠি দিলেও তাতে কর্ণপাত না করায় শেষপর্যন্ত জনতার দরবারে আসতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিচারপতি জে চেলারামেশ্বর।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নিয়ম কী বলছে। এভাবে কী সাংবাদিক সম্মেলন করতে পারেন বিচারপতিরা? নিয়ম কিন্তু বলছে পারেন না। কারণ ১৯৯৭ সালের ৭ মে সুপ্রিম কোর্টে গ্রহণ করা 'রিস্টেটমেন্ট অব ভ্যালুস অব জুডিশিয়াল লাইফ' অনুযায়ী বিচারপতিকে তাঁর বক্তব্য জানাতে হবে রায়দানের মাধ্যমে।

সেই প্রচ্ছদের ৯ নম্বর পয়েন্টের নিয়মানুযায়ী কোনও বিচারপতি সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে বা নিজের বক্তব্য জানাতে পারবেন না। তা করলে সেটা হবে নিয়ম বিরুদ্ধ কাজ। এই বিষয়ে তৎকালীন সুপ্রিম কোর্টের পুরো বেঞ্চ সহমত হয়েছিল। সেই ধারা শুক্রবার ভেঙে ফেললেন চার বিদ্রোহী বিচারপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+