ইভিএম কারচুপি কি আদৌও করা সম্ভব? শুনে নিন সিনিয়র ইলেক্টোরাল অফিসার কী বলছেন

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আর বেশি সময় বাকী নেই।

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আর কয়েক ঘণ্টা বাকী। তবে এর আগে থেকেই বিরোধীরা সরব হয়েছেন ইভিএম কারচুপি নিয়ে। বিরোধীদের একাংশের দাবি, ইভিএমে কারচুপি করে বিজেপি ভোটে জিতে সরকারে আসার চেষ্টা চালাচ্ছে। তাই বারবার করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধী রাজনৈতিক দলের জোট।

কারচুপির কোনও সুযোগ নেই

কারচুপির কোনও সুযোগ নেই

ইভিএম ম্যানিপুলেশন বা ইভিএম কারচুপি কি আদৌও সম্ভব? এই প্রসঙ্গে সিনিয়র ইলেক্টোরাল অফিসার রণবীর সিং তাঁর মতামত ব্যক্ত করেছেন। দিল্লির এই নির্বাচন আধিকারিক জানিয়েছেন, ইভিএম একেবারেই স্বচ্ছ একটি ব্যবস্থা। ফলে ইভিএম কারচুপির কোনও সুযোগ নেই।

পুরো ব্যবস্থাটাই একেবারে নিখুঁত

পুরো ব্যবস্থাটাই একেবারে নিখুঁত

তিনি জানিয়েছেন ইভিএম-এর পুরো ব্যবস্থাটাই একেবারে নিখুঁত। এটিতে কোনওভাবে কারচুপি করা সম্ভব নয়। তার কথায়, কোনওভাবেই ইভিএম মেশিন কারচুপি করা যায় না। ম্যানিপুলেশন বা হ্যাকিং করাও এটিকে সম্ভব নয়। কারণ এটির সঙ্গে বহির্বিশ্বের কোনও সম্পর্ক নেই। ইভিএমের মধ্যে ইন্টারনেট, ওয়াইফাই, ব্লুটুথ সংযোগ থাকে না। যার অর্থ আপনি কোনওভাবে বাইরে থেকে যন্ত্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন না।

ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ

ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ

তিনি বলছেন, ইভিএমের মধ্যে রয়েছে ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ। ইসিআইএল ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইভিএম তৈরি করে। এবং এগুলি সর্বোচ্চ সরকারি নিরাপত্তা প্রোটোকল মেনে তৈরি হয়। ফলে গোলমাল করার সুযোগ প্রায় নেই।

অত্যন্ত নিরাপদ একটি মাধ্যম

অত্যন্ত নিরাপদ একটি মাধ্যম

রণবীর সিং বলছেন, যদি কেউ ইভিএম-এর সঙ্গে কারচুপি করার চেষ্টা করে, তাহলে মেশিন খুব জোরে কাঁপতে থাকে এবং এর সুইচ বন্ধ হয়ে যায়। ফলে এটি অত্যন্ত নিরাপদ একটি মাধ্যম। এটির সঙ্গে কোনওভাবেই কারচুপি করা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+