বকরিঈদে এই শহরে উট জবাই নিষিদ্ধ, কারণটা জেনে নিন
বকরিঈদে উটের জবাই নিষিদ্ধ করল লখনৌ জেলা প্রশাসন। নিষিদ্ধ পশুর তালিকায় থাকার জন্য এই নির্দেশ। লখনৌ-এ বকরিঈদে উট জবাইয়ের কোনও ইতিহাস নেই বলে দাবি করেছেন জেলাশাসক। জেলা প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ
বকরিঈদে উটের জবাই নিষিদ্ধ করল লখনৌ জেলা প্রশাসন। নিষিদ্ধ পশুর তালিকায় থাকার জন্য এই নির্দেশ বলে জানানো হয়েছে। লখনৌ-এ বকরিঈদে উট জবাইয়ের কোনও ইতিহাস নেই বলে দাবি করেছেন জেলাশাসক। জেলা প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ।

লখনৌ-এর জেলাশাসক কুশলরাজ শর্মা জানিয়েছেন, শহরে কোনও উট আনা হচ্ছে কিনা সেদিকে পুলিশকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী রাজ্যের রাজধানী শহরের মধ্যে যাতে একটিও উট বিক্রি না হয়, সে-ব্যাপারটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থান থেকে আনা উটগুলির ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে। চৌহদ্দির মধ্যে একম কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে। শহরের সীমানায় বসানো হয়েছে বাড়তি পুলিস।

লখনৌ-এ বকরিঈদে উট জবাইয়ের কোনও ইতিহাস নেই বলে দাবি করেছেন জেলাশাসক। সেই জন্য উট জবাইয়ের কাজ যাতে শহরের মধ্যে না হয়, সে-ব্যাপারটি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক কুশলরাজ শর্মা।
বকরিঈদের আগেই রাজস্থান থেকে উট নিয়ে ব্যবসায়ীরা আসেন। পূর্ব উত্তর প্রদেশে সেগুলি বিক্রি করা হয়। এই ব্যবসায়ীরা যাতে লখনৌ শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় কোনও উট বিক্রি করতে না পারেন সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications