'পাকিস্তানিরা খুশি নয়, এই কথা শুধু রাজনীতি উস্কে দিতে বলা হচ্ছে', বিতর্কে শরদ

'পাকিস্তানিরা খুশি নেই, ' এই কথাটি কেবলমাত্র রাজনীতিকে উস্কে দিতেই বলা হচ্ছে। পাকিস্তানিরা যথেষ্ট ভালো আছেন, বলে দাবি করে এবার নতুন বিতর্কে জড়িয়ে গিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

'পাকিস্তানিরা খুশি নেই, ' এই কথাটি কেবলমাত্র রাজনীতিকে উস্কে দিতেই বলা হচ্ছে। পাকিস্তানিরা যথেষ্ট ভালো আছেন, বলে দাবি করে এবার নতুন বিতর্কে জড়িয়ে গিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। ৩৭০ ধারা ইস্যুতে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে যখন সম্পর্ক এক্কেবারে তলানিতে, তখন এরকম এক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে নতুন করে সমালোচিত হচ্ছেন শরদ পাওয়ার।

পাকিস্তান নিয়ে শরদের দাবি

পাকিস্তান নিয়ে শরদের দাবি

পাকিস্তান প্রসঙ্গে মুখ খুলে শরদ পাওয়ার বলেন, 'এখানে লোকজন বলেন, পাকিস্তানিরা অবিচার সহ্য করছেন। তাঁরা সেখানে অখুশি। তবে এটা সত্যি নয়। এই ধরনের মন্তব্য কেবলমাত্র রাজনীতিকে উস্কে দিতে করা হয়। পাকিস্তানের আসল পরিস্থিতি না জেনেই করা হয়। এখানের শাসদকরা রাজনীতি উস্কে দিতে এমন কথা বলেন। '

 'আমি পাকিস্তানে গিয়েছিলাম'

'আমি পাকিস্তানে গিয়েছিলাম'

শরদ পাওয়ার এদিন জানান, তিনি পাকিস্তানে গিয়েছিলেন। আর সেখানের মানুষের অতিথিপরায়ণতা দেখে তিনি খুব আপ্লুত। শরদের দাবি, ' পাকিস্তানিরা বিশ্বাস করেন, তাঁরা যদি ভারতে আসতে নাও পারেন। তাতেও, তাঁরা ভারতের মানুষকে নিজের পরিবারের মতো করে দেখবেন। '

 পাকিস্তান ও ভারতের বর্তমান পরিস্থিতি

পাকিস্তান ও ভারতের বর্তমান পরিস্থিতি

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যেতে শুরু করেছে কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তির পরই। আর বহুবার পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রসঙ্গ হিসাবে তুলে ধরে কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদকে তোপ দেগেছেন ভারতের বহু রাজনীতিবিদ। এরপরই আসে শরদ পাওয়ারের প্রসঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+