প্রেমের দিনে গোয়ায় ভোট, বিজেপিকে হারাতে জোটের ডাক সম মতের রাজনৈতিক দলগুলির

প্রেমের দিনে গোয়ায় ভোট, বিজেপিকে হারাতে জোটের ডাক সম মতের রাজনৈতিক দলগুলির

গোয়া মানেই সমুদ্র তীরে প্রেমের আবেদন। আরসেই প্রেমের রাজ্যেই বিধানসভা নির্বাচনও প্রেমের দিনে। শনিবারই দেশের নির্বাচন কমিশন পাঁচরাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্সডেতে গোয়া সহ আরও দুটি রাজ্যে একদফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে নির্বাচনে প্রেম নয় বরং গোয়ার শাসক দল বিজেপির বিরোধিতাকেই কাজে লাগিয়ে জোট তৈরি করতে চাইছে বিরোধিরা!

প্রেমের দিনে গোয়ায় ভোট, বিজেপিকে হারাতে জোটের ডাক সম মতের রাজনৈতিক দলগুলির

, যেখানে বলা হয়েছে যে 'নিশ্চিত থাকুন, আমরা গোয়ায় বিজেপিকে পরাজিত করার সম্ভাব্য সবকিছু করব এবং টিএমসি প্রধান মমতা ব্যানার্জি অতীতেও বিজেপির বিরোধিতায় এমরকম পদক্ষেপ করে দেখিয়েছেন৷ গোয়াতেও তিনি একই পথে হাঁটতে দ্বিধা করবেন না।

বিজেপিকে আটকানোর লক্ষ্যে জেগে উঠেছে কংগ্রেস নেতৃত্বও, ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হয়েছে, বিজেপিকে পরাজিত করতে কংগ্রেস, এমজিপি, টিএমসি এবং গোয়া ফরোয়ার্ডের মতো সমমতের দলগুলির যৌথ বিরোধিতার প্রয়োজনীয়তা নিয়ে। সূত্রের খবর গোয়া কংগ্রেস ইনচার্জ পি চিদাম্বরম, রাজ্যটির দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মহুয়া মৈত্র সহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা এবং এমজিপি এবং গোয়া ফরোয়ার্ডের নেতারা শীঘ্রই একটি বিজেপি বিরোধী মহাজোট গঠন করতে আগ্রহ প্রকাশ করেছে৷ সম্ভাব্য মহাজোট সম্পর্কে মহুয়ার টুইটের প্রতিক্রিয়া জানিয়ে পি চিদাম্বরম বলেন, আমার মনে হয় কংগ্রেস বিজেপিকে পরাস্ত করতে সক্ষম। কিন্তু কোনো দল যদি কংগ্রেসকে সমর্থন করতে চায়, আমরা কেন না বলব না! দেখা যাক তৃণমূলের পক্ষ থেকে অফিসিয়ালি কী অফার করা হয়!

চিদাম্বরম আরও বলেন, কংগ্রেস এবং অন্যান্য দলগুলির সঙ্গে জোটের জন্য টিএমসির আগ্রহের বিষয়টি তিনি সংবাদমাধ্যমে পড়েছেন। এদিন তিনি বলেন আমরা অফিসিয়ালি তৃণমূলের বক্তব্যের জন্য অপেক্ষা করছি। গোয়ার রাজনৈতিক দলগুলির সূত্রে খবর, কংগ্রেস টিএমসি এবং এমজিপির সঙ্গে জোট গঠনে কোনও সময় নষ্ট করবে না! তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাওয়ার অপেক্ষা করছেন চিদাম্বরমরা! যদিও এই চারটি দল হাত মেলালে মহাজোটের শর্তাবলী কী হতে পারে তা এখনও স্পষ্ট নয়৷ সূত্রের খবর, সমস্ত দলের নেতাদের প্রাক নির্বাচন আসন ভাগাভাগির বিষয়ে বিবেচনা করতে হবে। নির্বাচনে জোট যাইহোক, কংগ্রেস দল গোয়ার ন'টি গুরুত্বপূর্ণ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি ৩১টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+