'আমায় ফোন কর, তোমাদের জন্য মহিলা অপহরণ করে দেব', মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিলেন বিজেপি নেতা

মহারাষ্ট্রের ঘাটকোপারে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজন হয়েছিল দহি হান্ডির। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক রাম কদম।

মহারাষ্ট্রের ঘাটকোপারে জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজন হয়েছিল দহি হান্ডির। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক রাম কদম। সেখানে ভরা সভায় বক্তব্য রাখতে গিয়ে, এক নয়া বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপি নেতা রাম কদম।

আমায় ফোন কর, তোমাদের জন্য মহিলা অপহরণ করে দেব, মন্তব্যের প্রেক্ষিতে সাফাই দিলেন বিজেপি নেতা

অনুষ্ঠানে সমবেত জনতার উদ্দেশে রাম কদম বলেন, কোনও মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরও প্রেমে সমস্যা আসলে ,তাঁকে যেন ফোন করা হয়। রাম কদমের দাবি , তিনি ছেলেটির বাবা মার সঙ্গে কথা বলবেন, তাঁরা রাজি থাকলেই সমস্যার সমাধান করবেন তিনি। রাম কদম বলেন, তাঁকে ফোন করলে, তিনি সেই মেয়েকে অপহরণের ব্যবস্থা করে ছেলেটির হাতে তুলে দেবেন। ভরা সভায় তিনি এমন মন্তব্য করায় নিঃসন্দেহে তা বিতর্কের মধ্যে পড়ে যায়। যদিও নিজের বক্তব্যের প্রেক্ষিতে রাম কদমের দাবি , গোটা বক্তব্যটি না শুনেই এমন মন্তব্য করা হচ্ছে। কোন ঘটনার প্রেক্ষিতে তিনি এমন কথা বলেছেন সেটা আগে বিচার করা হোক।

রাম কদমের দাবি, বাবা মাকে জানিয়ে যুব সমাজের ছেলে মেয়েদের বিয়ে করা উচিত। এমন কথা বলার পর তিনি অনেকক্ষণ চুপ করে ছিলেন। তারপর জনতার মধ্যে থেকে কেউ কথা বলে ওঠেন। আর সেই কথাটাই তিনি মাইক-এ আবার বলে ওঠেন। ফলে যে ভিডিও-টি দেখানো হচ্ছে সেখানে রাম কদমের বলা কথাগুলি তাঁর নিজের নয়, বরং জনতার মধ্যে থেকে একজনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+