রাফালে নিয়ে ক্যাগ রিপোর্ট জমা! অভিযোগ তুলল কংগ্রেস
৫৯ হাজার কোটির রাফালে যুদ্ধ বিমান নিয়ে বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট জমা পড়েছে।
৫৯ হাজার কোটির রাফালে যুদ্ধ বিমান নিয়ে বহু প্রতীক্ষিত ক্যাগ রিপোর্ট জমা পড়েছে। এবছরের পরের অংশ থেকে এই যুদ্ধ বিমান ভারতে পাঠানো শুরু হবে। মঙ্গলবার এই রিপোর্ট সংসদে জমা পড়তে পারে।

সূত্রের খবর অনুযায়ী. সিএজি রিপোর্ট দুটি ভাগে বিভক্ত। এছাড়াও ভারতীয় বায়ুসেনা গত কয়েক বছরের যে ১১ টি চুক্তি করছে সেসম্পর্কে পর্যালোচনা
রয়েছে। এই রিপোর্টের দ্বিতীয় ভাগে রয়েছে রাফালে সম্পর্কে রিপোর্ট।
সূত্রের খবর অনুযায়ী, সিএজির রিপোর্টে রাফালে যুদ্ধ বিমানের তুলনামূলক পর্যালোচনা করা হয়েছে। তবে সেই রিপোর্টে দাম নিয়ে কোনও আলোচনা করা হয়নি বলেই জানা গিয়েছে। সূত্রের আরও খবর, প্রতিরক্ষামন্ত্রকের অনুরোধে দাম উল্লেখ করা হয়নি। যদিও সিএজির তরফে ভারতীয় বায়ুসেনার বাকি দশ চুক্তিতে দামের উল্লেখ রয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ক্যাগের তরফে গত ৫ বছরে প্রতিরক্ষা মন্ত্রকের চুক্তি নিয়ে অপর একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। রিপোর্টের ড্রাফট পাঠানো হয়েছে সরকারের কাছে। তবে সাধারণ নির্বাচনের আগে এসম্পর্কে চূড়ান্ত রিপোর্ট তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।
বাইরের দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলি নিয়ে আলাদা আলাদা রিপোর্ট তৈরি করা হয়েছে। যার মধ্যে রাফালে নিয়ে পর্যালোচনাও করা হয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই রাফালে নিয়ে অনিল আম্বানি গ্রুপের রিলায়েন্স ডিফেন্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কেননা এই রিলায়েন্স ডিফেন্স ফ্রান্সের ডসাল্টের থেকে রাফালে চুক্তি হস্তগত করেছে।
যদিও কংগ্রেস সিএজি রাজীব মহর্ষিকে নিয়ে অভিযোগ তুলেছে। কেননা যখন রাফালে চুক্তি হয়েছিল তখন রাজীব মহর্ষি ছিলে কেন্দ্রীয় অর্থ সচিব। যদিও সিএজির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, চুক্তি সব দিক থেকে পর্যালোচনা করা হয়েছে। ঠিক যেরকমভাবে আগেকার সব চুক্তির পর্যালোচনা করা হয়েছে, সেইভাবেই। যার মধ্যে রয়েছে দাম ও বর্তমান বাজারের সম্পর্কও।












Click it and Unblock the Notifications