না চাইতেই SBI-কে ৮,৮০০ কোটি টাকা দান কেন্দ্রের, ক্যাগ রিপোর্ট ঘিরে নতুন জল্পনা
ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে জানানো হয়েছে মোদী ক্ষমতায় আসার ঠিক পরপরেই এসবিআইকে ৮৮০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং এসবিআই না চাইতেই সেই টাকা দেওয়া হয়েছে। সেই টাকা এসবিআইয়ের প্রয়োজন রয়েছে কিনা সেই খবর না নিয়েই এই টাকা এসবিআইকে দেওয়া হয়েছিল।

দেশের ব্যাঙ্কগুলির মূলধন বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক আগেই পরামর্শ দিয়েছিল। যাতে দেশে বাণিজ্যের প্রসার হয় তার জন্যই মূলধর বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেকথা মেনেই হয়তো কেন্দ্রের তরফে এই বিপুল টাকা আর্থিক সাহায্য করা হয়েছিল এসবিআইকে। তার আগে ব্যাঙ্ক অব মহারাষ্ট্রকেও বিপুল টাকা দেওয়া হয়েছিল। যদিও তারা দাবি করেছিল মূলধনের। সেসময় ব্যাঙ্ক অব মহারাষ্ট্রকে ৮৩১ কোটি টাকা দেওয়া হয়েছিল।
হঠাৎ করে এসবিআইকে কেন না চাইতেই এত টাকা দেওয়া হল এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি আদানিরা এসবিআইয়ের থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ করেছেন। তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরব হয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ শিল্পপতি আদানিরা। মোদী সরকার ক্ষমতায় আসার পর কয়েকশো কোটি টাকা সম্পত্তি বাড়িয়েছেন তাঁরা। এই নিয়ে তুমুল বিরোধিতা শুরু করেছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications