দাম কমল করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভিরের, পর্যাপ্ত যোগান নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা

দাম কমল করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভিরের, পর্যাপ্ত যোগান নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা

এদিকে গত কয়েক মাস থেখেই করোনার প্রাণদায়ী ওষুধ রেমডিসিভির নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছিল দেসের বিভিন্ন প্রান্ত থেকেই। অন্যদিকে এর বেলাগাম দাম নিয়েও সরব হয়েছিলেন অনেক। এদিকে এর আগে চারটি সংস্থা ভারতীয় বাজারে বাণিজ্যিক ভাবে রেমডিসিভিরের বিক্রি শুরু করে। ১০০ মিলিগ্রাম পিছু ওষুধের দাম পড়ত ৪ হাজার টাকার আশেপাশে। এবার করোনা ভাইরাসের এই জেনরিস ওষুধই আরও সস্তায় দেওয়ার সিদ্ধান্ত নিল জাইডাস ক্যাডিলা।

দাম কমল করোনার জীবনদায়ী ওষুধ রেমডিসিভিরের, পর্যাপ্ত যোগান নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা

সূত্রের খবর, ক্যাডিলার হাত ধরে এখন থেকে ১০০ মিলিগ্রাম রেডিসিভিরের দাম হবে ২৮০০ টাকার আশেপাশে। এর ফলে ভারতের বাজারে এক দিকে যেমন করোনার ওষুধের অপ্রতুলতা যেমন কমবে, তেমনই চিকিৎসার খরচও কমবে বলেই মনে করছেন চিকিৎসক-বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারই পঞ্চম ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা হিসাবে এই রেমডেসিভির-এর জেনেরিক ওষুধ রেমড্যাক বাজারে আনল ক্যাডিলা।

ইতিমধ্যে এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এখন থেকে রেমড্যাক সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে বিক্রি করা হবে। ইতিমধ্যেই মার্কিন সংস্থা জিলিয়াড সায়েন্সেস-এর তৈরি করোনাভাইরাসের ওষুধ রেমডেসিভির দেশের বাজারে এনেছে চারটি সংস্থা, হেটেরো ল্যাবস, সিপলা, মাইল্যান এনভি এবং জুবিল্যান্ট লাইফ সায়েন্সেস। কিন্তু এত কিছুর পরেও এখনও সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে এই ওষুধের পর্যাপ্ত জোগান নেই বলেই জানা যাচ্ছে। ক্যাডিলার নতুন উদ্যোগে এই অবস্থার কতটা পরিবর্তন হয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+