গোমাংস দিয়ে তৈরি ক্যাডবেরি? উত্তাল সোশ্যাল মিডিয়াকে মোক্ষম জবাব দিল সংস্থা
গোমাংস দিয়ে তৈরি ক্যাডবেরি? উত্তাল সোশ্যাল মিডিয়াকে মোক্ষম জবাব দিল সংস্থা
আট থেকে আশি সকলের প্রিয় ক্যাডবেরি চকোলেটে নাকি গো–মাংস ব্যবহার করা হয়। সপ্তাহভর এই সন্দেহে উত্তাল হয়ে উঠেছিল টুইটার। ভারত জুড়ে অনেকেই ক্যাডবেরির পণ্য বয়কট করার আহ্বান দিয়েছিলেন। নেটিজেনদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সংস্থা তাদের কিছু পণ্যে জিলাটিন ব্যবহার করে। তা উল্লেখ রয়েছে তাদের ওয়েবসাইটে। ক্যাডবেরির ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। প্রশ্ন উঠতে থাকে, যদি ক্যাডবেরি তাদের পণ্যে জিলাটিন ব্যবহার করে এ অর্থ তা গো–মাংস দিয়ে তৈরি। এটা কি সত্যি?

এখানে বলে রাখা ভালো যে জিলাটিন তৈরি হয় গোমাংস থেকে। নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়ে এও জানিয়েছেন যে এ কথা যদি সত্যি হয়, তবে গরুর চর্বি থেকে তৈরি কোনও খাবার ভারতের হিন্দুদের খাওয়ানোর জন্য ক্যাডবেরি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি ওঠে। নেটিজেনদের অনেকেই বলেছেন, 'আমাদের উত্তরাধিকার ও গুরুরা তাঁদের জীবন আত্মত্যাগ করেছেন কিন্তু গোমাংস মুখে তোলেননি কখনও।’ সঙ্গে ট্যাগ করা হয় ক্যাডবেরি ইউকে-কে। এরপরই একাধিক টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে দেয় এবং ব্রিটিশ এই সংস্থাকে বয়কট করার আহ্বান ডাকা হয়।
নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েও একটুও বিচলিত না হয়ে ক্যাডবেরি সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে জবাব দেওয়া হয়েছে। ক্যাডবেরি সংস্থা প্রথমত এই দাবিকে মিথ্যা বলে খারিজ করে দিয়েছে। ক্যাডবেরির মূল কোম্পানি মন্ডেলেজর তরফে বিবৃতিতে জানানো হয়, 'সোমবার ভাইরাল হওয়া স্ক্রিনশটটি ক্যাডবেরি ভারতের তরফে করা হয়নি। ক্যাডবেরি ১০০ শতাংশ নিরামিষ। নিরামিষের সবুজ চিহ্নও ক্যাডবেরির প্যাকেটে দেওয়া আছে। ভারতে সেরকম চকোলেটই পাঠানো হয়।’ তারা এও জানায় যে এত বছরের পুরনো সংস্থার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ালে তা ক্রেতাদের জন্য হানিকারক। তাই কোনও খবরে বিশ্বাস করার আগে সেই সম্পর্কে আগে সঠিকতা জেনে নেওয়া উচিত। ক্যাডবেরি সমন্ধে কোনও তথ্য জানতে হলে ওয়েবসাইটে গিয়ে তা আগে পড়ে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications