একই প্রেক্ষাপটে চরিত্র পাল্টে ক্যাডবেরি ডেয়ারি মিল্কের নয়া বিজ্ঞাপনী বার্তা, ৯০ দশকের স্মৃতিতে বুঁদ নেট দুনিয়া
নতুন মোড়কে ৯০ দশকের স্মৃতি ফিরিয়ে বিজ্ঞাপনী চমকের সোশ্যাল মিডিয়া কাঁপাল দিল ক্যাডবেরি ডেয়ারি মিল্ক।
একই প্রেক্ষাপটে কেবল পাল্টে গেল চরিত্র। ক্যাডবেরি ডেয়ারি মিল্কের (Cadbury Dairy Milk) নয়া বিজ্ঞাপনী প্রচারে ৯০ দশকের স্মৃতিতে আমোদিত হল সোশ্যাল মিডিয়া। ভূয়শী প্রশংসা পেল সংস্থার নতুন বিজ্ঞাপনী বার্তা।

প্রায় তিন দশক আগে দূরদর্শনের পর্দায় প্রচারিত হওয়া ক্যাডবেরি ডেয়ারি মিল্কের ক্রিকেট সম্পর্কিত এক বিজ্ঞাপন দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ৯৯ রানে ব্যাটিং করছেন এক পুরুষ ক্রিকেটার। চোখে মুখে চাপা টেনশন। কী হয়, কী হয় গোছের ভাব। স্টেডিয়ামে বসে ক্যাডবেরি খেতে খেতে সেই চাপ অনুভব করছেন ওই ব্যাটসম্যানেরই গালফ্রেন্ড। বোলার বল করলেন। শর্ট পিচ বল পুল করে তুলে হাঁকালেন ব্যাটসম্যান। মাথায় হাত সকলের। এই বুঝি আউট হন ক্রিকেটার। ক্যাচ ধরতে বাউন্ডারির ছুটছেন ফিল্ডার। চোখ বন্ধ করে ঠাকুরের কাছে ছক্কার প্রার্থনা করছেন ব্যাটসম্যানের সেই প্রিয়জন। বল বাউন্ডারি পেরতোই হাততালি দিয়ে অভিবাদন জানাল স্টেডিয়াম। আর ওই তরুণী পূুলিশের নাগাল এড়িয়ে নাচতে নাচতে ঢুকে পড়লেন মাঠে। বয়ফ্রেন্ড তথা ব্যাটসম্যানকে ডেয়ারি মিল্ক ক্যাডবেরি খাইয়ে তিনি তাঁর বুকেই মাথায় রাখলেন।
৯০ দশকের এই বিজ্ঞপনে মোহিত হয়েছিল দুনিয়া। কার্যত অন্তর্জালহীন সময়ে প্রচারে এমন অভিনবত্ব রাতারাতি আরও বিখ্যাত করেছিল ডেয়ারি মিল্ককে। একই প্রেক্ষাপটে সেই মুহুর্তই আরও একবার ফিরিয়ে আনল জনপ্রিয় ক্যাডবেরি সংস্থা। চরিত্রে বদল ঘটিয়ে নতুন বার্তা বহন বয়ে এনে নেটিজেনদের মুগ্ধ করল তারা। স্মৃতির সরণী ধরে কার্যত তিন দশক আগের সময়ে ফিরে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন দেশবাসী।
Join Cadbury Dairy Milk in celebrating and cheering for our girls who are making spectacular success stories and emerging as powerful role models for the youth.#CadburyDairyMilk #GoodLuckGirls #KuchAchhaHoJaayeKuchMeethaHoJaaye pic.twitter.com/b0g4dRo9DJ
— Cadbury Dairy Milk (@DairyMilkIn) September 17, 2021
নতুন বিজ্ঞাপনে ব্যাট হাতে বাইশ গজে দেখা যাচ্ছে এক তন্বীকে। টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ৯৯ রানে ব্যাট করছেন তিনি। চোখে মুখে সেই চাপা টেনশন। স্টেডিয়ামে বসে ক্যাডবেরি খেতে খেতে সেই চাপ অনুভব করছেন ওই ব্যাটসম্যানেরই বয়ফ্রেন্ড। বোলার বল করলেন। শর্ট পিচ বল একইভাবে পুল করে তুলে হাঁকালেন ব্যাটসম্যান। মাথায় হাত সকলের। এই বুঝি আউট হন ক্রিকেটার। ক্যাচ ধরতে একইভাবে বাউন্ডারির ছুটছেন ফিল্ডার। ঠাকুরের কাছে ছক্কার প্রার্থনা করছেন ব্যাটসম্যানের সেই প্রিয়জন। বল বাউন্ডারি পেরতোই হাততালি দিয়ে অভিবাদন জানাল স্টেডিয়াম। আর ওই যুবক পুলিশের নাগাল এড়িয়ে নাচতে নাচতে ঢুকে পড়লেন মাঠে। গার্লফ্রেন্ড তথা ব্যাটসম্যানকে ডেয়ারি মিল্ক ক্যাডবেরি খাইয়ে তিনি বুকে টেনে নিলেন। লজ্জায় মুখ ঢাকলেন তন্বী।
ডেয়ারি মিল্কের এই বিজ্ঞাপনী প্রচারে রয়েছে নতুন বার্তা। যেখানে মহিলা ক্রিকেটের জয়গান গাওয়া হয়েছে। ফলে নস্ট্যালজিয়ার পাশাপাশি ক্যাডবেরি সংস্থার বিজ্ঞাপনী ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications