মন্ত্রিসভার অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল, সংসদে পেশ ১০ ডিসেম্বর

সবে মন্ত্রিসভার অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। সূত্রের খবর ৯ ডিসেম্বর বিলটির খসড়া লোকসভায় পেশ করা হবে।

সবে মন্ত্রিসভার অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ করা হবে। সূত্রের খবর ৯ ডিসেম্বর বিলটির খসড়া লোকসভায় পেশ করা হবে। রাজ্যসভায় পেশ করার কথা ১০ ডিসেম্বর। শীতকালীন অধিবেশনে এই বিলটি পাস করাতে মরিয়া মোদী সরকার।

মন্ত্রিসভার অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল, সংসদে পেশ ১০ ডিসেম্বর

বুধবার মন্ত্রিসভায় নাগরীকত্ব সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি প্রায় মন্ত্রীরায় উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সর্বসম্মতিতেই বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এবার লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পেশ এবং পাস করানোর প্রক্রিয়া শুরু করবে মোদী সরকার। সূত্রের খবর ৯ ডিসেম্বর লোকসভায় খসড়া বিলটি পেশ করা হবে। সেখানে আলোচনার পর ভোটাভুটিতে পাস করানো হবে বিলটি। তারপর ১০ ডিসেম্বর বিলটি রাজ্যসভায় পেশ করার কথা। দুই সভায় বিলটি পাস হলে সেটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

গতকালই লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন এনআরসির সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের কোনও মিল নেই। নাগরিকত্ব সংশোধনী বিলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের শিখ, বৌদ্ধ, পার্সি, খ্রিশ্চান, জৈন সম্প্রদায়ের মানুষেরা ৬ বছর ভারতে বসবাস করলেই নাগরিকত্ব পাবেন। আগে ৮ বছর বাস করার পর ভারতের নাগরিকত্ব পেতেন তাঁরা। তার আগে ছিল ১২ বছর বাস করার আইন। এই আইনে মুসলিম সম্প্রদায়ের নাগরিকত্ব নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। সেকারণেই বিরোধীরা সরব হয়েছেন। কিন্তু এনআরসি চালুর আগে এই বিলটি পাস করাতে মরিয়া বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+