Air India: এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়, কেবিন ক্রুর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে নয়ামোড়। বিমানের ক্রুর দেওয়া রিপোর্টে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। অভিযোগ কারী এস ভট্টাচার্য পরিকল্পিত ভাবে এই ঘটনাটি বড় করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সেই ক্রু। রিপোর্টে তিনি অভিযোগ করেছেন এ ভট্টাচার্য নামে বিমানের ওই যাত্রী বিমানের প্রথম শ্রেণির মান উন্নয়নের কথা বলেছিলেন কিন্তু তাঁরা সেটা শোনেনি। সেকারণেই তিনি এই ঘটনাটি আরও বড় করে দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ওই ক্রু।

বড় করে দেখানো হয়েছে প্রস্রাব কাণ্ড

বড় করে দেখানো হয়েছে প্রস্রাব কাণ্ড

এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু সেই ঘটনার বিতর্ক যেন কাটতেই চাইছে না। এরই মধ্যে আবার এক কেবিন ক্রুর দেওয়া রিপোর্টে নতুন মোড় নিয়েছে এই ঘটনা। সেই বিমানের আশিস মিশ্রর সহযাত্রী ছিলেন বাঙালি চিকিৎসক যাত্রী এস ভট্টাচার্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনাটি বড় করে প্রচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কারণ সেই বাঙালি চিকিৎসক যাত্রী এয়ার ইন্ডিয়ার প্রথম শ্রেণিতে আরও বেশি সুবিধা এবং আরাম দাবি করেছিলেন। কিন্তু বিমানের কর্মীরা তাঁর দাবি এড়িয়ে যান।

বিমানে প্রস্রাব কাণ্ড

বিমানে প্রস্রাব কাণ্ড

এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ড নিয়ে তুলকালাম হয়েছিল গোটা দেশে। নিউ ইয়র্ক থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার বিমানে এক মদ্যপ যাত্রী তার সহযাত্রী মহিলার গায়ে প্রস্রাব করে দেন। ৭০ বছর বয়স ছিল সেই মহিলার। সেই বিমানের আরে সহযাত্রী ছিলেন ডাক্তার এস ভট্টাচার্য। তিনি এই নিয়ে প্রতিবাদ জানান িকন্তু বিমানের সেবিকারা তাতে গুরুত্ব দেননি বলে অভিযোগ। তারা কেবল প্রবীণ মহিলা পোশাক বদলের জন্য নতুন পোশাক দেন। তারপরেই সেই বিমানের আরের সহযাত্রী এস ভট্টাচার্য টাটা গ্রুপের চেয়ারম্যানকে চিঠি লিখে অভিযোগ জানান। বাকিটা প্রায় সকলের জানা।

গ্রেফতার অভিযুক্ত

গ্রেফতার অভিযুক্ত

বিমানে প্রস্রাবের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় তিন দিন পলাতক ছিল এক মার্কিন ব্যাঙ্কের মুম্বই শাখার সিইও শঙ্কর মিশ্র। বেঙ্গালুরুর একটি হোমস্টে থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। অভিযোগকারী এয়ার ইন্ডিয়ার যাত্রী জানিয়েছিলেন বিমানে মদ্যপান করার পর শঙ্কর মিশ্র যে সুস্থ অবস্থায় নেই সেটি তিনি জানিয়েছিলেন বিমানের ক্রুদের। কিন্তু তাতে আমল দেননি বিমান সেবিকারা।

ইচ্ছে করেই ঘটনাটি বড় করে দেখানো হয়েছে

ইচ্ছে করেই ঘটনাটি বড় করে দেখানো হয়েছে

এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার সিইও ক্ষমা চেয়ে নিয়েছেন। এমনকী পাইলট এবং বিমানের ৪ জন ক্রুকে গ্রাউন্ডও করা হয়। ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছিল ডিজিসিএ। এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারপরেই প্রকাশ্যে এসেছে বিমান ক্রুর দেওয়া সেই রিপোর্ট তাতে অভিযোগ করা হয়েছে অভিযুক্ত বিমান যাত্রী শঙ্কর মিশ্রর পাসে আসন ছিল না অভিযোগকারী যাত্রী এস ভট্টাচার্যের। এমনকী ঘটনার সময় তিনি ঘুমোচ্ছিলেন। তিনি যে আসনে মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ করেছেন সেই আসনে ওই প্রবীণ মহিলা বসে ছিলেন না। তিনি জানলার ধারে একটি আসনে বসেছিলেন। ঘুম থেকে উঠে তিনি পুরো ঘটনাটা জানতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+