এয়ারপোর্টের মধ্যেই কেবিন ক্রু'দের ওজন মাপার নির্দেশ! তীব্র প্রতিবাদ করল কর্মীদের সংগঠন
গত ২০ জানুয়ারি অল ইন্ডিয়া কেবিন ক্রু অ্যাসোসিয়েশনকে নির্দেশে ইন ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের একজিককিউটিভ ডিরেক্টর জানান, এবার থেকে বিমানে ওঠার আগে কেবিন ক্রু দের শরীরের ওজন মাপা হবে। গ্রুমিং যারা করে থাকেন তাঁদের এই দায়
বিমানে ওঠার আগে কেবিন ক্র সদস্যদের ওজন মাপা হবে। নতুন এই নিয়মের কড়া বিরোধিতা করল কেবিন ক্রু ইউনিয়ন। বডি মাস্ক ইনডেক্স বা শরীরের ওজন মাপার এই নির্দেশিক সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আর এরপরেই এই বিরোধিতা।

ইন ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের একজিককিউটিভ ডিরেক্টরকে এই নির্দেশিকার বিরোধিতা করে এই চিঠি দেওয়া হয়েছে ক্র সদস্যদের এই সংগঠন।
গত ২০ জানুয়ারি অল ইন্ডিয়া কেবিন ক্রু অ্যাসোসিয়েশনকে নির্দেশে ইন ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টের একজিককিউটিভ ডিরেক্টর জানান, এবার থেকে বিমানে ওঠার আগে কেবিন ক্রু দের শরীরের ওজন মাপা হবে। গ্রুমিং যারা করে থাকেন তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্রু সদস্যদের ইউনিফর্ম, ম্যানেজমেন্ট, গ্রুমিং দেখার পাশাপাশি বিএমআই অর্থাৎ ওজনের দিকেও নজর রাখতে হবে। বিমানে ওঠার আগে রিপোর্ট করার সময়ে এগুলি সব দেখতে হবে। এই সংক্রান্ত রিপোর্ট সংশ্লিষ্ট অফিসে পাঠানোর কথাও বলা হয়েছে।
নির্দেশিকাতে আরও উল্লেখ করা হয়েছে যে একজন কেবিন ক্রুয়ের পোশাক, নিয়ম একটি বিমান সংস্থার ভাবমূর্তি তৈরি করে। এই নির্দেশিকার প্রকাশের পর থেকে একজন কেবিন সুপার ভাইজারের পর থেকে দায়িত্ব হবে, তাঁর টিমের সব সদস্যরা নির্দেশিকা মেনে চলছে কিনা তা দেখার। কোনও নিয়ম অমান্য করলে তা সুপার ভাইজারকে রিপোর্ট করতে হবে। এমনকি এই বিষয়ে তাঁকে জবাবদিহি করতে হবে বলেও জানানো হয়েছে।
অল ইন্ডিয়া কেবিন ক্রু অ্যাসোসিয়েশন এই নিয়মের তীব্র বিরোধীতা করেছে। অ্যাসোসিয়েশনের বক্তব্য, কেন বিমানবন্দরের মধ্যে একজন গ্রুমিং অ্যাসিস্ট্যান্ট ওজন মাপবে? কেন কোনও মেডিক্যাল ক্লিনিকে চিকিৎসক তা দেখবেন না? তা নিয়েও প্রশ্ন সংস্থার। এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু ইউনিয়নের তরফে জানানো হয়েছে যে, ডিজিসিএ'র নির্দেশে আগেও তাঁদের সংস্থায় বিএমআই মাপা হয়েছে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মীরাই ওজন মাপতেন।
অন্যদিকে কেবিন ক্রু অ্যাসোসিয়েশনের জেলারেল সেক্রেটারি সঞ্জয় লাজার এই বিষয়ে চিঠি দিয়েছেন। আর সেই চিঠিতে লিখেছেন, কোনও এয়ার লাইন্সের পরিচিতি হিসাবে ইউনিফর্ম একজন কর্মীর গর্ব।
এছাড়া গ্রুমিংয়ের ক্ষেত্রে নজর দেওয়ার এই নির্দেশিকাকে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের সদস্যদের অনেকেই এই বিএমআই কিংবা ওজন মাপার বিষয়টিতে আপত্তি জানিয়েছে। ফলে বিষয়টি ভেবে দেখার কথা জানাচ্ছে এই সংগঠন। তবে এই বিরোধীতাতে কি শেষমেশ এহেন নির্দেশিকা উঠে যাবে? সেদিকেই তাকিয়ে সবাই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications