CAA ঘিরে অশান্তির পর ১৪৪ ধারা জারি উত্তরপূর্ব জেলায়, জানিয়ে দিল দিল্লি পুলিশ
মঙ্গলবার দুপুর থেকে রীতিমতো তপ্ত হয়ে উঠেছিল দিল্লির সীলামপুর এলাকা। নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকার রাজপথ।
মঙ্গলবার দুপুর থেকে রীতিমতো তপ্ত হয়ে উঠেছিল দিল্লির সীলামপুর এলাকা। নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকার রাজপথ। এরপরই পুলিশ পৌঁছলে সেখানে পরিস্থিতি ক্রমাগত অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনার পরেরর দিনই দিল্লি পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে উত্তরপূর্বের জেলায় আপাতত জারি থাকবে ১৪৪ ধারা।

প্রসঙ্গত, রবিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিগর্ভ পরিস্থিতির পর দিল্লি ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার। মুহূর্তে একের পর এক মেট্রো স্টেশন বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। অফিস ফিরতি যাত্রীরা সমস্যায় পড়তে শুরু করেন। আর অন্যদিকে চলে উত্তাল বিক্ষোভ। এমন পরিস্থিতির পর এদিন দিল্লির শাহি ইমাম সকলকে আবেগ নিয়ন্ত্রণে রেখে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।
Delhi Joint Commissioner of Police: Section-144 of the Code of Criminal Procedure (CrPC) has been imposed in North East District. #CitizenshipAmendmentAct pic.twitter.com/ACcxvEDY0t
— ANI (@ANI) December 18, 2019
সীলামপুর , জাফরাবাজের ঘটনায় পুলিশের তরফে মোট ২ টি এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এদিকে, দিল্লি পুলিশ জামিয়ার রবিবারের ঘটনায় প্রাথমিকভাবে ১০ জনকে গ্রেফতার করার পর আরও ৩ জনের নাম এফআইআর -এ রেখেছে। জানা গিয়েছে প্রাথমিক ১০ জন ধৃত জামিয়ার পড়ুয়া না হলেও, বাকি ৩ জন যাঁদের নাম এইআইআর-এ রয়েছে তাঁরা পড়ুয়া।












Click it and Unblock the Notifications