উত্তরপ্রদেশ হিংসায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত ঘিরে যোগীর পদক্ষেপ শুরু!মৃত ১৬, গ্রেফতার ৭০৫

উত্তরপ্রদেশে লখনউ, কানপুর, বাহরিচ, বুলন্দশহর,মউয়ের মতো একাধিক এলাকায় কয়েকদিন আগেই হিংসার আগুন জ্বলে ওঠে। অশান্তি ছাড়ায় গোরক্ষপুর থেকে আলিগড়ে। এমন পরিস্থিতিতে দেখা যায় একাধিক বাস থেকে শুরু করে সরকারী বিভিন্ন সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়। এরপরই কড়া বার্তা দিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে , উত্তরপ্রদেশে যারা হিংসা ছড়িয়েছে ,তাদের সনাক্ত করে তাদেরই সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

 ৭০৫ গ্রেফতার, ৪ হাজারের উপর আটক

৭০৫ গ্রেফতার, ৪ হাজারের উপর আটক

উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত আটক করা হয়েছে সাড়ে চার হাজার জনকে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশের একাধিক শহরে আগুন জ্বলেছে হিংসার। আর তার জেরেই গ্রেফতার করা হয়েছে ৭০৫ জনকে। এবার সেই ধৃতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েই যোগী সরকার পদক্ষেপ গ্রহণ করছে।

 যোগী সরকারের পদক্ষেপ

যোগী সরকারের পদক্ষেপ


উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর জেরে যোগী আদিত্যনাথ একাধিক কড়া পদক্ষেপ নেন। তিনি সাফ জানিয়েছিলেন যে যারা অশান্তি ছড়িয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি বিক্রি করে যে টাকা উদ্ধার হবে, তাই দিয়ে সরকারী সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণ করা হবে।

 শনিবার পর্যন্ত উত্তর প্রদেশের হিংসায় মৃত ১৬

শনিবার পর্যন্ত উত্তর প্রদেশের হিংসায় মৃত ১৬

চলতি সপ্তাহে একের পর এক হিংসার ঘটনায় রক্তপাতের খবর উঠতে থাকে। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে আসতে শুরু করেছে। উত্তরপ্রদেশের রামপুর ও কানপুরে হিংসার ঘটনায় আহত হয়েছেন পুলিশ কর্মীরা। গোটা ঘটনায় কড়া পদক্ষেপের পথে যোগী সরকার।

ক্ষতির খতিয়ান ও ইন্টারনেট বন্ধ

ক্ষতির খতিয়ান ও ইন্টারনেট বন্ধ


সরকারী মতে, উত্তরপ্রদেশে একের পর এক হিংসায় ২০ টি মটরসাইকেল, ১০ টি গাড়ি, ৩ টি বাস, ৪ টি মিডিয়া ওবি ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের নির্দেশ নাা শোনায় একাধিক জায়গায় পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটাতে বাধ্য হয়। ইন্টারনেট পরিষেবা উত্তরপ্রদেশের ২৫ টি জেলায় আপাতত স্তব্ধ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+