সিএএ প্রতিবাদ পার্কে, ৬৬ জন পুরুষকে দিয়ে ২ লক্ষ টাকার মুচলেকায় সই করালো প্রশাসন
কানপুরের মহম্মদ আলি পার্কের শান্তি বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন এক অভিনব পদক্ষেপ নিল। ৬৬ জন পুরুষ, প্রত্যেককে ২ লক্ষ টাকা জরিমানা দিতে বলে মুচলেকায় সই করানো হল। এই পার্কেই সিএএ ও এনআরসির বিরুদ্ধে মহিলারা প্রতিবাদে বসেছেন।

পুলিশ জানিয়েছে, কেউই এটা স্বীকার করছেন না যে পুরুষরাই মহিলাদের উস্কানি দিয়েছেন প্রতিবাদে সামিল হওয়ার জন্য। যাঁরা যাঁরা এই নোটিস পেয়েছেন তাঁরা স্বীকার করেছেন যে তাঁদের পরিবারের মহিলারা ওই প্রতিবাদের যোগ দিয়েছেন।
অতিরিক্ত জেলা শাসক অনিল অগ্নিহোত্রী, যিনি সিআরপিসির ১০৭/১১৬ ধারার অন্তর্গত নোটিস দিয়েছেন, তিনি বলেন, 'ছমনগঞ্জ পুলিশের অন্তর্গত মহম্মদ আলি পার্কে মহিলারা প্রতিবাদ করছেন। পুরুষরা মহিলাদের উস্কানি দিচ্ছেন আর তাঁরাও জোরে জোরে স্লোগান দিয়ে পার্কের শান্তি ভঙ্গ করছেন। আগে থেকে সতর্কতা জারি করে নোটিস দেওয়া হয়েছে।’ এ মাসের গোড়াতেই মহম্মদ আলি পার্কে মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন।












Click it and Unblock the Notifications