নাগরিকত্ব আইনে আছেন পাকিস্তানের মুসলিমরাও, শত শত মুসলিমকে নাগরিকত্ব দেওয়ার দাবি রাজনাথের

নাগরিকত্ব আইনে পাকিস্তান থেকে আসা মুসলিমদের ভারতে আসা ও থাকার কথাও বলা হয়েছে। এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নাগরিকত্ব আইনে পাকিস্তান থেকে আসা মুসলিমদের ভারতে আসা ও থাকার কথাও বলা হয়েছে। এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত ৫ থেকে ৬ বছরে এরকম প্রায় ৬০০ মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পাকিস্তানের মুসলিমদেরও নাগরিকত্ব

পাকিস্তানের মুসলিমদেরও নাগরিকত্ব

রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের কোনও মুসলিম ভাই যদি ভারতে আসতে চান এবং থাকতে চান, তাহলে নাগরিকত্ব আইনে সেই সংস্থান রয়েছে। তাদের নাগরিকত্বের সংস্থানও রয়েছে সেখানে। তিনি দাবি করেন, গত ৫ থেকে ৬ বছরে এরকম প্রায় ৬০০ জনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে।

ভারতেই একমাত্র 'বাসুধাইবা কুটুম্বাকুম'

ভারতেই একমাত্র 'বাসুধাইবা কুটুম্বাকুম'

প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, সারা বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে বাসুধাইবা কুটুম্বাকম অনুসরণ করা হয়। এর অর্থ হল বিশ্ব একটি পরিবার।

ভারতের চরিত্র আলাদা

ভারতের চরিত্র আলাদা

প্রতিরক্ষামন্ত্রী বলেন, যাঁরা ঘৃণা ছড়াতে চাইছেন, তাদের উচিত ভারতের চরিত্র বোঝা। তিনি বলেন, ভারত হল এমন একটি দেশ, যেখানকার সাধু সন্তরা নিজের দেশের মানুষকেই তাদের পরিবার বলে মনে করেন না, তাঁরা সমগ্র পৃথিবীর মানুষকেই পরিবার বলে মনে করেন। দিল্লির একটি নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে রাজনাথ সিং একথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+