c0c0n 2023: ডেটা প্রাইভেসি এবং সাইবার অপরাধ রুখতে কেরলে বিশেষ সম্মেলন, থাকবেন প্রযুক্তিবিদেরা
c0c0n 2023: সাইবার সিকিউরিটি এই মুহূর্তে সবথেকে আলোচ্য একটি বিষয়! অনলাইনে অপরাধের প্রবণতা ক্রমশ বাড়ছে। আর তা রুখে দেওয়াটা বড় চ্যালেঞ্জ সাইবার বিশেষজ্ঞ থেকে সাইবার পুলিশের। এই অবস্থায় বিশেষ সম্মেলনে (c0c0n 2023) বসতে চলেছে কেরলে।
আগামী ৬ এবং ৭ অক্টোবর কেরলের কোচি শহরের একটি পাঁচতারা হোটেল (Hotel Grand Hyatt)-এ c0c0n 2023 নামে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। একাধিক তথ্যপ্রযুক্তিবিদ এই সম্মেলনে (International Hacking and Cyber Security Conference) উপস্থিত থাকবেন।

উপস্থিত থাকবেন ল ইনফোর্সমেন্ট অফিসার, গবেষক থেকে একাধিক পড়ুয়া। প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হয়। মূলত সাইবার নিরাপত্তা, ডেটা প্রাইভেসি এবং হ্যাকিং সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। কেরল পুলিশের সঙ্গে ইনফোর্সমেশন সিকিউরিটি রিসার্চ অ্যাসোসিয়েশন, সোস্যাইটি ফর দ্য পোলিসিং, ইউনিসেফ, ICMEC এবং WeProtect এর যৌথ প্রচেষ্টায় c0c0n 2023 নামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে যে ধরনের অপরাধ ঘটছে সে ব্যাপারে মানুষকে সতর্ক করতে এই সম্মেলনের আওয়জন করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে কি নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাও আলোচনা হবে এই সম্মেলনে।
কেরল পুলিশের 'Cyberdome' (http://www.cyberdome.kerala.gov.in/) হল এই উদ্যোগের সাফল্যের উদাহারণ। সাইবারডোম হল সে রাজ্যের পুলিশের একটা শাখা। যারা মূলত সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তিকে ব্যবহার করা হয়।
২০২২ সালে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। গোটা বিশ্বের নিরাপত্তার সঙ্গে যুক্ত আধিকারিক এবং প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বকজতব্য রেখেছিলেন। সাইবার সিকিউরিটি, ডেটা প্রাইভেসি নিয়ে বিস্তারিউত আলোচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে সরকার, নিরাপত্তাবাহিনী থেকে বিভিন্ন শিল্পপতি, প্রত্যেকেই সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তি সম্পর্কে অবগত হতে পারেন।
তবে আগামী মাস অর্থাৎ ৪ অক্টোবর থেকেই c0c0n 2023 নামে এই সম্মেলন শুরু হয়ে যাচ্ছে। তবে চার এবং পাঁচ অক্টোবর হবে ওয়ার্কশপ। ৬ এবং ৭ অক্টোবর হবে এই সম্মেলন। এমনটাই জানানো হয়েছে। c0c0n 2023 নামে এই সম্মেলনের মুল লক্ষ্য হল "Connect | Collaborate | Contribute"। সবগুলি ক্ষেত্রকে একত্রিত করে সাইবার অপরাধ সম্পর্কে অবগত করাই মুল টার্গেট এই সম্মেলনের।
সম্মেলনে কি আলোচ্য বিষয় হতে চলেছে তা Oneindia -কে জানিয়েছেন কেরলের Vigilance and Anti-Corruption Bureau এর কর্তা Manoj Abraham। তাঁর কথায়, গোটা বিশ্বজুড়ে যা কিছু নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে তা একেবারে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাবে "c0c0n@16'' সম্মেলনে। একেবারে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন সম্মেলনে উপস্থিত মানুষজন।

এছাড়াও Jet Suit ডেমোস্ট্রেশন সামনে থেকে দেখার সুযোগ হবে এই সম্মেলনে। এমনটাই জানিয়েছেন মনোজ আব্রাহম। শুধু তাই নয়, তাঁর কথায়, বিশেষজংদের থেকে ট্রেনিং পাওয়ার সুযোগ থাকবে এই সম্মেলনে। বিশেষ করে প্রযুক্তিবিদরা বর্তমানে কি টেকনোলজি ব্যবহার করছে তাও জেনে নেওয়া যাবে এই সম্মেলন থেকে। শুধু তাই নয়, সবাই মিলে সাইবার অপরাধ রুখতে কাজ করার ব্রতও এই সম্মেলন থেকে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications