C voter survey: মণিপুরে এবার সরকার গঠন করবে কে? বিজেপি না কংগ্রেস...

গোয়া সহ পাঁচ রাজ্যের নির্বাচন সামনেই। পাঁচ রাজ্যের মধ্যে মনিপুরও খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি, কংগ্রেস সহ আঞ্চলিক শক্তিগুলি একেবারে কোমর বেঁধে নেমেছে নির্বাচনে। ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এই অবস্থায় আজ সোমবার মুখ্যমন্ত্রী এন

উত্তরপ্রদেশ, গোয়া সহ পাঁচ রাজ্যের নির্বাচন সামনেই। পাঁচ রাজ্যের মধ্যে মনিপুরও খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি, কংগ্রেস সহ আঞ্চলিক শক্তিগুলি একেবারে কোমর বেঁধে নেমেছে নির্বাচনে। ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। এই অবস্থায় আজ সোমবার মুখ্যমন্ত্রী এন বিরেন সিং মনোনয়ন দাখিল করেছেন।

অন্যদিকে গত কয়েকদিন আগেই কংগ্রেস রাজ্যের অন্যান্য বামদলগুলি সঙ্গে মহাজোট তৈরি করেছে। সে রাজ্যের মোট ছয়টি দল ভোটের ময়দানে নেমেছে।

শতাংশের নিরিখে ভোট

শতাংশের নিরিখে ভোট

এই অবস্থায় ক্রমশ সে রাজ্যে চড়ছে রাজনৈতিক পারদ! কিন্তু কে সরকার গড়বে? এই বিষয়ে এবিপি সি ভোটারকে নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। সে রাজ্যের মানুষের মুড কি তা জানার চেষ্টা করেছে। আর সেই মতো সমীক্ষা বলছে, মণিপুরে সবথেকে বেশি ৩৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা। সেখানে মাত্র ২৮ শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস। এছাড়া এনপিএফ ১০ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, উত্তরের এই ছোট রাজ্যে অন্যান্যদের ঝুলিতেও ২৮ শতাংশ ভোট যেতে পারে বলে মনে করা হচ্ছে।

মণিপুরে কে কতগুলি আসন জিততে পারে?

মণিপুরে কে কতগুলি আসন জিততে পারে?

বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি মণিপুরে ঠিক কতগুলি আসন পেতে পারে? এই বিষয়েও সুনির্দিষ্ট ভাবে সমীক্ষা চালায় সি-ভোটার। সেখানে সবথেকে বেশি আসন পেতে পারে বিজেপি। সমীক্ষা বলছে, বিজেপি এই বার ২১ থেকে ২৫টি আসনে জয় পেতে পারে। কংগ্রেস ১৭ থেকে ২১টি আসনে জয় পেতে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে এনপিএফের খাতায় ৬ থেকে ১০টি আসন পেতে পারে বলে মনে জানাচ্ছে সি ভোটার। অন্যান্যরা ৮ থেকে ১২টা আসন জিততে পারে বলেও সি ভোটারের সমীক্ষাতে উঠে আসছে।

কংগ্রেসের মহাজোট-

কংগ্রেসের মহাজোট-

মণিপুর বিধানসভা নির্বাচনকে ঘিরে বাড়ছে একাধিক জল্পনা। আঞ্চলিক ছয় শক্তিকে সঙ্গে নিয়ে মহাজোট তৈরি হয়েছে। Manipur Progressive Secular Alliance (MPSA)-এই নামে বিধানসভা ভোটের লড়াইয়ে নামছে কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং জেডিএস। সম্প্রতি এই ছয়দল স্থানীয় কংগ্রেস ভবনে বড়সড় একটি বৈঠক করেন নিজেদের মধ্যে। আর এরপরেই এই সংযুক্ত দল গঠনের সিদ্ধান্ত সবকটি রাজনৈতিক দলের। একাধিক এজান্ডাকে সামনে রেখে এই সংযুক্ত মোর্চা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামছে। কিন্তু সি ভোটার সমীক্ষা বলছে, এতেও সে রাজ্যে শেষ হাসি হাসবেন মোদী-শাহই।

ভোট কবে?

ভোট কবে?

আগামী ২৭ ফেব্রুয়ারি মণিপুরে ভোট রয়েছে। ৬০টি আসনে ভোট হবে। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে নজর রাখতে হবে আগামী ১০ মার্চ। সেদিন মণিপুর সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+