এক মাসে পাল্টে গেল সমীক্ষা রিপোর্ট, শেষ বেলায় কারা বাজি মারবে কর্ণাটকে? কী বলছে সমীক্ষা

এদিন সি-ফোর সমীক্ষা রিপোর্ট পেশ করেছে। তাতে কী বলা হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

শিয়রে কর্ণাটক নির্বাচন। সামনের মাসের ১২ তারিখে এক দফায় ভোট অনুষ্ঠিত হবে ২২৪টি আসনে। কংগ্রেস ও বিজেপি দুই দলের কাছেই এটি সম্মানের লড়াই। কংগ্রেস দুর্গ অক্ষুণ্ণ রাখতে চায়। আর বিজেপি চায় কর্ণাটক দখল করতে। সামনের বছরের লোকসভা ভোটের আগে এই লড়াইয়ের ফলাফল অনেক ইঙ্গিত দিয়ে যাবে। এদিন সি-ফোর সমীক্ষা রিপোর্ট পেশ করেছে। তাতে কী বলা হয়েছে, দেখে নেওয়া যাক একনজরে।

ক্ষমতায় আসবে কংগ্রেস

ক্ষমতায় আসবে কংগ্রেস

শেষ সমীক্ষা রিপোর্টে সি-ফোর বলছে, ফের একবার কর্ণাটকে কংগ্রেসই ক্ষমতায় আসতে চলেছে। সমীক্ষা বলছে, কংগ্রেস ১১৮-১২৮টি আসন পেতে পারে আসন্ন নির্বাচনে। সেখানে বিজেপি পাবে ৬৩-৭৩টি আসন। আঞ্চলিক দল জেডিএস পাবে ২৯-৩৬টির মধ্যে আসন। এছাড়া অন্যান্য দল পাবে ২-৭টি আসন।

কংগ্রেস কত ভোট পাবে

কংগ্রেস কত ভোট পাবে

কংগ্রেস এবাবের ভোটেও বেশি আসন পাবে। সি-ফোর সমীক্ষা অনুসারে কংগ্রেস পেতে পারে ৪৫ শতাংশ ভোট। ২০১৩ সালের চেয়ে তা ৮ শতাংশ বেশি। সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ৩২ শতাংশ ভোট। যা আগের চেয়ে ১২ শতাংশ বেশি। জেডিএস আগের বারের চেয়ে ২ শতাং ভোট কম পেয়ে পেতে পারে ১৮ শতাংশের কাছাকাছি ভোট। বাকীরা ৫ শতাংশ ভোট পাবে।

দ্বিতীয় সমীক্ষা

দ্বিতীয় সমীক্ষা

মার্চ মাসের ১-২৫ তারিখের মধ্যে দ্বিতীয় সমীক্ষায় বলা হয়েছিল কংগ্রেস ১২৬টি আসন পাবে। বিজেপি পেতে পারে ৭০টি আসন। জেডিএস-কে সেইসময়ে সমীক্ষায় ২৭-৪০টি আসন দেওয়া হয়েছিল। বাকীরা পেতে পারে ১টি আসন।

প্রথম সমীক্ষা

প্রথম সমীক্ষা

২০১৭ সালের জুলাই মাসে সি-ফোরের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী কংগ্রেসকে দেওয়া হয়েছিল ১২০-১৩২টি আসন। সিদ্দারামাইয়ার কংগ্রেস দল ৪৩ শতাংশ ভোট পেতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছিল। এছাড়া সেইসময়ে বিজেপিকে ৬০-৭২টি আসন ও জেডিএসকে ২৪-৩০টি আসন দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+