Sheikh Hasina: হিন্ডন বিমানঘাঁটি থেকে উড়ল শেখ হাসিনার 'বিশেষ বিমান', কোথায় যাচ্ছেন? নজর রাখছে ভারত

Sheikh Hasina: পদত্যাগ করে সোমবারই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। রাতে হিন্ডন এয়ারবেসেরই 'সেফ জোনে' ছিলেন তিনি। প্রথমে মনে করা হয়েছিল পশ্চিমবঙ্গ কিংবা আগরতলায় আসছেন মুজিব-কন্যা। কিন্তু শেষমেশ দেখা যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান C-130J।

তাতেই ছিলেন শেখ হাসিনা। প্রথমে মনে করা হয় য, সম্ভবত ভার‍তেই আশ্রয় নেবেন তিনি (Sheikh Hasina) । কিন্তু লন্ডনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানান। প্রথম দফায় তা খারিজ করে দেওয়া হয়েছে বলে খবর। যদিও গভীর রাত পর্যন্ত এই বিষয়ে ব্রিটেন সরকারের সঙ্গে আলোচনা চলে বলে খবর। তাতে কিছুটা হলেও সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে বলে খবর।

Sheikh Hasina

আর এর মধ্যেই ভারতীয়ত বায়ুসেনার ঘাঁটি হিন্ডন থেকে উড়ল বিমানবাহিনীর বিশেষ C-130J কার্গো বিমানটি। সকাল ৯ টার সময় বিমানটি ওড়ে বলে জানা যাচ্ছে। তবে বিমানটি কোথায় যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। এমনকি লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। শুধু তাই নয়, ওই বিমানে শেখ হাসিনা (Sheikh Hasina) রয়েছেন কিনা তাও জানা যায়নি। সম্ভবত নিরাপত্তার কারণেই সমস্ত তথ্য আড়াল করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী (Sheikh Hasina) পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই হেলিকপ্টারে গোপন ডেরা থেকে দেশ ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তাঁর বোন। এরপর বিমান পরিবরতন করে ভারতে আসেন। রাতেই এই বিষয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, মোদীর দূত হিসাবে রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অজিত দোভাল। দীর্ঘক্ষন বৈঠক হয়। রাতে বিমানবাহিনীর নিরাপত্তা বলয়তেই ছিলেন হাসিনা (Sheikh Hasina)।

এরপর থেকেই হিন্ডন বিমানবন্দরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+