Bypoll Results 2023: উপনির্বাচনে কে কাকে টেক্কা দিল, ইন্ডিয়া না এনডিএ—কোন কেন্দ্রে কে জয়ী, একনজরে
ছয় রাজ্যের সাতটি কেন্দ্রের উপনির্বাচনেই প্রথম মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ও এনড্এ। ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর প্রথম নির্বাচনে এনডিএ-কে কতটা চ্যালেঞ্জ দিতে পারল, তার প্রাথমিক ফল এদিনই প্রকাশ হল। উপনির্বাচনে সামগ্রিকভাবে বিজেপির একটি আসন হাতছাড়া হল তৃণমূলের কাছে, একটি আসন তারা সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নিল।
ত্রিপুরায় বিজেপির আসন হাতছাড়া হয় কি না, সেদিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানে নিজেদের আসন ধরে রাখার পাশাপাশি তারা সিপিএমের জেতা একটি আসন ছিনিয়ে নিল। তবে পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে তাদের জেতা আসনে হার মানতে হল। তৃণমূল সেই আসনে জয়ী হয়। কংগ্রেস কেরালায় তাদের জেতা আসন ধরে রেখেছে।

দেশের যে সাতটি আসনে ভোট হয়েছে সেগুলি হল-উত্তরাখণ্ডের বাগেশ্বর, উত্তরপ্রদেশের ঘোসি, কেরালার পুথুপ্পল্লী, বাংলার ধূপগুড়ি, ঝাড়খণ্ডের ডুমরি এবং ত্রিপুরার বক্সানগর ও ধনপুর। ত্রিপুরার সেপাহিজালা জেলার ধনপুর এবং বক্সানগর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি বিপুল জয়পেয়েছে। বিরোধী জোট ইন্ডিয়াকে একটি বড় ধাক্কা দিয়েছে বিজেপি নেতৃ্ত্বাধীন এনডিও।
আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে এবার ইন্ডিয়া জোটের লড়াই। সেখানে ত্রিপুরায় এবার আক্ষরিক অর্থেই ইন্ডিয়া জোট হয়ে লড়াই হয়েছিল দুই কেন্দ্রে। কিন্তু বক্সানগর আসনে বিজেপির তফাজ্জল হোসেন জয়ী হয়েছেন এবং আদিবাসী অধ্যুষিত ধনপুরেও বিজেপি বিন্দু দেবনাথ জয়ী হয়েছেন।
তবে কেরলে ইন্ডিয়া জোটের দুই শরিকের মধ্যে লড়াই হয়েছে। ক্ষমতাসীন সিপিএমকে বড় ধাক্কা দিয়ে কংগ্রেস-ইউডিএফ জোটের চান্ডি ওমেন পুথুপ্পল্লী উপনির্বাচনে ৩৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ওমেন প্রয়াত কংগ্রেস নেতা ওমেন চান্ডির ছেলে।
উত্তরাখণ্ডের বাগেশ্বরে বিজেপির পার্বতী দাসের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার পরে কংগ্রেসের বসন্ত কুমার পিছিয়ে পড়েন। এই কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী। এপ্রিল মাসে চার বারের বিধায়ক এবং ক্যাবিনেট মন্ত্রী চন্দন রাম দাসের মৃত্যুর পরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
দারা সিং চৌহান উত্তরপ্রদেশের ঘোসি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক এবং ওবিসি নেতা সমাজবাদী পার্টি থেকে পদত্যাগ করার পরে বিজেপিতে পুনরায় যোগদান করেছেন। তাঁর পদত্যাগের জন্য ঘোসিতে উপনির্বাচনের প্রয়োজন হয়। সেখানে সমাজবাদী পার্টির সুধাকর সিং ১৬ রাউন্ড গণনার শেষ ২২ হাজার ভোটে এগিয়ে ছিলেন।
পশ্চিমবঙ্গের ধূপগুড়ি কেন্দ্রে কংগ্রেস ও সিপিএম জোট হয়েছিল, কিন্তু ইন্ডিয়া জোটের তৃণমূল একা লড়ে বিজেপিকে হারিয়ে দেয়। তৃণমূলের নির্মলচন্দ্র রায় এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীকে হারিয়ে। ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার ডুমরি বিধানসভা উপনির্বাচনে এজেএসইউ পার্টির যশোদা দেবীকে শেষর্যন্ত হারিয়ে দিয়েছেন জেএমএমের বেবি দেবী। তিনি ১৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হন।
যে সাতটি আসনে ভোট হয়েছে তার মধ্যে ধনপুর, ধূপগুড়ি এবং বাগেশ্বর বিজেপির দখলে। ঘোসি সমাজবাদী পার্টির দখলে এবং ঝাড়খণ্ডের আসনটি জেএমএমের দখলে ছিল। ত্রিপুরার বক্সানগর আসন এবং কেরালার পুথুপল্লী যথাক্রমে সিপিএম এবং কংগ্রেসের কাছে ছিল।












Click it and Unblock the Notifications