৬ রাজ্যে উপনির্বাচনে এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই তেলেঙ্গানায়

৬ রাজ্যে উপনির্বাচনে এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই তেলঙ্গানায়

দেশের ৬ রাজ্যে উপনির্বাচনের ভোট গণনা আজ। ৬ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি নজরে রয়েছে তেলেঙ্গানা। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপি আর টিআরএসের। হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং বিহারে একটি করে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা চলছে। প্রায় সবকটি কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। তেলেঙ্গানার মুরুগোড়ে কেন্দ্রে প্রথমে টিআরএস প্রার্থী এগিয়ে থাকলেও পরে বিজেপি প্রার্থী এগিয়ে গিয়েছেন।

৬ রাজ্যে উপনির্বাচনে এগিয়ে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই তেলঙ্গানায়

৬ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে সকাল থেকে। তেলেঙ্গানার মুরুগোড়ে, মহারাষ্ট্রের পূর্বা আন্ধেরি, হরিয়ানার আদমপুর, ওড়িশার ধামনগর, , উত্তর প্রদেশের গোলা গোরক্ষনাথ, বিহারের গোপালগঞ্জ এবং মোকামা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে। সবকটি কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি। প্রথম রাউন্ডে বিজেপি পিছিয়ে ছিল তেলেঙ্গানার মুরুগোরে বিধানসভা কেন্দ্রে। কিন্তু প্রথম রাউন্ডের পর থেকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগোতে শুরু করেন। এখনও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য তেলঙ্গানার এই কেন্দ্রে উপনির্বাচন বিশেষ নজরে রয়েছে। সামনেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন।

কয়েকদিন আগেই টিআর সুপ্রিমো এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর রাও দাবি করেছেন বিধায়কদের ভাঙিয়ে তেলঙ্গানায় সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি। কেসিআর দাবি করেছেন মোটা টাকা দিয়ে দলের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। মহারাষ্ট্র, কর্নাটক, মধ্য প্রদেশের মতই তেলেঙ্গানায় সরকার ভাঙার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে আর ৫টি রাজ্যেও ৬টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি।

বিহারের মোকামা কেন্দ্রে ১৪ রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই বিহারে বিজেপি-জেডিইউ জোট ভেঙেছে। নীতীশ কুমার এখন বিহারে মহাজোট সরকারের মুখ্যমন্ত্রী। বিজেপির হাত ছেড়ে মহাজোটের হাত ধরে আরজেডি এবং কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়েছেন তিনি। উত্তর প্রদেশের গোলা গোরক্ষনাথ কেন্দ্রে ৭০০০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিনয় তিওয়ারি। হরিয়ানার আদমপুরে ২ রাউন্ডের পরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+