কংগ্রেসের হাতছাড়া জলন্ধর, লোকসভায় আপ সাংসদ! বিধানসভা উপনির্বাচনে বিজেডি ও আপনা দলের জয়

কর্নাটকে ধরাশায়ী হয়েছে বিজেপি। এই অবস্থায় উত্তরপ্রদেশ কিছুটা মান বাঁচাল গেরুয়া শিবিরের। দেশের তিনটি বিধানসভা ও একটি লোকসভা আসনে উপনির্বাচন হয়েছিল। তার ফলাফল আজ ঘোষিত হয়েছে। যে রাজ্যে যে শাসক, জয়ের মুখ দেখেছে তারাই।

উত্তরপ্রদেশের সুয়ার ও ছানবি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। এই দুটি আসনই দখলে রেখেছে বিজেপির জোটসঙ্গী আপনা দল (সোনেলাল)। পাঞ্জাবে জলন্ধর লোকসভা আসন কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি। ওডিশায় ঝাড়সুগুডা আসন দখলে রেখেছে বিজু জনতা দল।

জলন্ধর আপ সাংসদ

ভারত জোড়া যাত্রা চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোখ চৌধুরীর (Santokh Chaudhury)। তাঁর স্ত্রী করমজিৎ কৌরকে প্রার্থী করেছিল কংগ্রেস। জলন্ধর পশ্চিমের প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুশীল কুমার রিঙ্কু যোগ দিয়েছিলেন আম আদমি পার্টিতে। লোকসভা উপনির্বাচনে তাঁকেই করমজিতের বিরুদ্ধে দাঁড় করায় আপ।

জলন্ধর আপ সাংসদ

আম আদমি পার্টির সুশীল শেষ হাসি হাসলেন। ২৪ বছর পর জলন্ধর হাতছাড়া হলো কংগ্রেসের। ৫৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করে লোকসভায় আপের প্রতিনিধিত্ব করবেন সুশীল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মান বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য লোকসভার সাংসদ হিসেবে পদত্যাগ করেছিলেন। তিনিই ছিলেন আপের প্রথম লোকসভার সাংসদ।

পাঞ্জাবে ভগবৎ মান সরকারের ভালো কাজের সুফল হিসেবেই এই জয়কে চিহ্নিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আমরা কাজ করে মানুষের কাছে ভোট চাইতে যাই। মানুষ ফের বুঝিয়ে দিলেন তাঁরা আম আদমি পার্টির সঙ্গেই রয়েছেন। এই জয় আমাদের দায়িত্ব বাড়াল, আমার আত্মবিশ্বাসও বাড়াল।

ওডিশা বিজেডি

আততায়ীর গুলিতে গুলিতে প্রাণ হারিয়েছিলেন ওডিশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস। তিনি ঝাড়সুগুডার বিধায়ক ছিলেন। সেই উপনির্বাচনে প্রয়াত মন্ত্রীর স্ত্রী দীপালি দাসকে দাঁড় করিয়েছিল বিজু জনতা দল। বিজেডি এই আসনটি দখলে রেখেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির টঙ্কাধর ত্রিপাঠীকে ৪৮,৭২১ ভোটে হারান দীপালি দাস। জামানত জব্দ হয়েছে কংগ্রেস প্রার্থীর।

উত্তরপ্রদেশে দুটি আসন ধরে রেখেছে আপনা দল। মোরাদাবাদ আদালত সমাজবাদী পার্টির নেতা আজম খানকে ১৫ বছরের পুরানো মামলায় কারাবাসের সাজা শোনায়। এর ফলে স্বর (Suar) বিধানসভা আসনে উপনির্বাচনে হলো। রাহুল কোলের মৃত্যুর জেরে ছানবি বিধানসভা আসনেও উপনির্বাচন হয়। দুটিতেই দাপট দেখাল বিজেপি।

উত্তরপ্রদেশ আপনা দল

ছানবি বিধানসভা আসনে আপনা দল (সোনেলাল) প্রার্থী রিঙ্কি কোল ৯ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী কীর্তি কোলকে। স্বর বিধানসভা আসনে সাড়ে ৮ হাজারের বেশি ভোটে আপনা দলের শফিক আহমেদ আনসারি হারিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অনুরাধা চৌহানকে।

মেঘালয়ের সোহিওং বিধানসভা ভোটে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সিনশার কুপার রয় লিংডো থাবাহ ৩৪২২ ভোটে হারিয়ে দিয়েছেন ন্যাশনাল পিপল পার্টির সামলিন মালনগিয়াংকে। মেঘালয়ের এই আসনে ভোটগ্রহণ স্থগিত ছিল। সেই নির্বাচনে জিতল ইউডিপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+