By poll in 5 States: ৫ রাজ্যের উপনির্বাচনে টানটান উত্তেজনা, ডিম্পলের জয় নিশ্চিত করতে মরিয়া অখিলেশ
By poll in 5 States: ৫ রাজ্যের উপনির্বাচনে টানটান উত্তেজনা, ডিম্পলের জয় নিশ্চিত করতে মরিয়া অখিলেশ
গুজরাতে দ্বিতীয় দফার ভোট গ্রহনের পাশাপাশি ৫ রাজ্যের ৭টি কেন্দ্রে চলছে উপনির্বাচন। তার মধ্যে বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্র। উত্তর প্রদেশে অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব প্রার্থী হয়েছেন মনিপুরী কেন্দ্রে। সেই কেন্দ্রে চলছে ভোট গ্রহন। এছাড়াও রামপুর কেন্দ্রে তলছে ভোট গ্রহন। মইনপুরী কেন্দ্রে ২৪.৪৩ লক্ষ ভোটার ছিল। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩১.৬৪ শতাংশ।

উত্তর প্রদেশে উপনির্বাচন
উত্তর প্রদেশে দুিট হাইভোল্টেজ কেন্দ্রে চলছে উপনির্বাচন। মইনপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। স্ত্রীর জয় পেতে প্রচারে কোনও খামতি রাখেননি অখিলেশ যাদব। দুপুর ১টা পর্যন্ত উত্তর প্রদেশের দুই কেন্দ্রে ভোট পড়েছে ১৯.০১ শতাংশ। মইনপুরী ছাড়াও উত্তর প্রদেশের রামপুর কেন্দ্রেও চলছে ভোটগ্রহন। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব অভিযোগ করেছেন নির্বাচন কমিশন নন উপনির্বাচন পরিচালনা করছে যোগী সরকার।

রাজস্থান এবং ওড়িশাতেও ভোট গ্রহন
উত্তর প্রদেশের পাশাপাশি রাজস্থান এবং ওড়িশাতেও চলছে ভোট গ্রহন। দুপুর ১টা পর্যন্ত রাজস্থানে ভোট পড়েছে ৩৬.৬৮ শতাংশ। অন্যদিকে ওড়াশে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৯৬ শতাংশ। ওড়িশার উপনির্বাচন কেন্দ্রে সকালে প্রথমে ইভিএম বিকল হয়ে গিয়েছিল। তার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ভোট গ্রহন। এদিকে আবার বিহারেও চলছে ভোট গ্রহন। বিহারের কুরহানিতে উপনির্বাচনে ভোট চলছে নির্বিঘ্নেই। প্রসঙ্গত উল্লেখ্য নীতীশ মহাজোট সরকারের এটাই প্রথম ভোট। দুপুর ১টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৩৭ শতাংশ।

ভোট ছত্তিশগড়ে
ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর কেন্দ্রে চলছে উপনির্বাচন। এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহন প্রক্রিয়া। দুপুর ১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৫০.৮৩ শতাংশ। অর্থাৎ স্বতোঃস্ফূর্ত ভোট দান প্রক্রিয়া চলছে ছত্তিশগড়ে। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা ভোটের আগে অবিজেপি রাজ্যগুলিতে উপনির্বাচনের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপি তাতে গুরুত্ব দিতে নারাজ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপনির্বাচনের ফলাফলের প্রভাব গোটা দেশে তাঁদের ভোট ব্যাঙ্কে ধাক্কা দেবে না।

গুজরাতে শেষদফার ভোট
এদিকে আজ গুজরাতে চলছে শেষ দফার ভোট গ্রহন। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। সকাল সকাল বুথে গিয়ে ভোটদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়ে তিনি দেখা করতে যান মায়ের সঙ্গে। সেখানে পরিবারের সঙ্কে কিছুটা সময় কাটিয়ে তিনি বেরিয়ে আসেন। ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এখনও পর্যন্ত নির্বিঘ্নেই ভোট হচ্ছে গুজরাতে।












Click it and Unblock the Notifications