উপনির্বাচন ২০২১: দেশের বিভিন্ন এলাকায় বিজেপি থেকে কংগ্রেসের অবস্থান প্রাথমিক ট্রেন্ডে কোথায়! একনজরে পরিসংখ্যান

উপনির্বাচন ২০২১: দেশের বিভিন্ন এলাকায় বিজেপি থেকে কংগ্রেসের অবস্থান প্রাথমিক ট্রেন্ডে কোথায়! একনজরে পরিসংখ্যান

ইতিমধ্যেই লোকসভা ও বিধানসভা ভোটের নিরিখে সারা দেশের ৩ লোকসভা আসন ও ২৯ টি বিধানসভা আসনে নির্বাচনের গণনা শুরু হয়ে গিয়েছে। অক্টোবর মাসের ৩০ তারিখে এই কেন্দ্রগুলিতে ভোট সম্পন্ন হয়। তারপর ২রা নভেম্বর এই কেন্দ্রে শুরু হয়েছে ভোটের ফলাফল গণনা। অসম, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম,মেঘালয়, কর্ণাটক, বিহার, হিমাচল প্রদেশে ইতিমধ্যেই গণনার পর প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে একনজরে দেখা যাক, গোটা দেশের রাজনৈতিক মানচিত্রে কোন দলের পতাকা কতটা দাপট ধরে রাখল।

ভোট অঙ্ক একনজরে

ভোট অঙ্ক একনজরে

১৪ রাজ্যের বিধানসভা উপনির্বচনের নিরিখে অসমের ৫টির মধ্যে ১ টিতে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে বিজেপি। বিহারের ২ টিতে ১ টিতে এগিয়ে আরজেডি। কংগ্রেসের দাপট হিমাচল প্রদেশে ৩টির মধ্যে ১ টিতে রয়েছে। কর্ণাটকে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। কর্ণাটকের সিন্দাগিতে ২৭ হাজার ভোট সঙ্গে নিয়ে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। হানাগালে কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেখানে বিজেপির থেকে কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছে কংগ্রেস। এদিকে, বিহারের তারাপুরে নীতীশপক্ষকে মাত দিয়ে লালু শিবিরের আরজেডি এগিয়ে রয়েছে। এদিকে, শিবরাজ সরকার শাসিত মধ্যপ্রদেশের রায়গাঁও, খান্ডওয়া থেকে এগিয়ে রয়েছে বিজেপি।

৩ টি লোকসভা আসনের পরিস্থিতি

৩ টি লোকসভা আসনের পরিস্থিতি

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ও হিমাচল প্রদেশে সংসদীয় আসন ঘিরে লোকসভার উপনির্বাচনে চলছে গণনা। সেখানে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে, দাদরা ও নগর হাভেলিতে লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে শিবসেনা। হিমাচল প্রদেশের মান্ডিতে ১ হাজারের কিছু বেশি ভোটের সামান্য ব্যবধান ধরে রেখে এগিয়ে রয়েছে বিজেপি।

রাজস্থান থেকে মিজোরামে কী পরিস্থিতি?

রাজস্থান থেকে মিজোরামে কী পরিস্থিতি?

এদিকে, রাজস্থানে দুটি আসনেই দখল রেখেছে কংগ্রেস। মিজোরামে একটি আসনে মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে। তেলাঙ্গানায় থাবা কষিয়ে দুটি আসনে এগিয়ে বিজেপি। অন্যদকে,তৃণমূল রাজ্যের ৪ টি আসন দখলে রেখে দিয়েছে।
এছাড়াও অন্ধ্রপ্রদেশের বাদাভেলে কার্যত জগন মোহন রেড্ডির জয়জয়কার শুরু হয়েছে সেখানে বাদাভেলের একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে জগন্মোহন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেস।

বাংলায় এগিয়ে তৃণমূল

বাংলায় এগিয়ে তৃণমূল

উল্লেখ্য, উত্তরে দিনহাটা থেকে দক্ষিণে গোসাবা পর্যন্ত বাংলায় ৩০ অক্টোবর সম্পন্ন হওয়া ৪ কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে, বাংলায় কার্যত কাঁটে কা টক্কর-এ ২০২১ সালের বিধানসভা ভোট থেকে তার উপনির্বাচনের মধ্যে তৃণমূল যে জমি পোক্ত করে নিয়েছে তা ফের জানান দিচ্ছে ২ রা নভেম্বরের ফলাফল। বিজেপির হাতে থাকা দুটি কেন্দ্রও কার্যত এদিন গেরুয়া শিবিরের হাতের বাইরে চলে যেতে পারে বলেই বাংলার প্রাথমিক ট্রেন্ড প্রমাণ দিয়েছে। তবে এরই মাঝে খড়দা কেন্দ্রে প্রাথমিক ট্রেন্ডে দ্বিতীয় স্থানে বামেদের উঠে আসার বিষয়টি বাংলার রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+