By Elections 2024: উত্তরাখণ্ডে শক্ত হচ্ছে কংগ্রেসের জমি, উপ নির্বাচনে দুই কেন্দ্রেই জয়

By Elections 2024: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) জায়গা করতে না পারলেও উপ নির্বাচনে পুরনো মাটি ফেরাল কংগ্রেস (Congress)। পাহাড়ি রাজ্যে দুটি আসনে জয়ী হয়েছেন দুই কংগ্রেস নেতা লাখপাত সিং বুটোলা ও কাজি নিজামুদ্দিন। বদ্রীনাথ ও মাঙ্গালাউর আসন থেকে জয়ী হয়েছেন তাঁরা। শনিবার উপ নির্বাচনের ফল ঘোষণা হয়।

বদ্রীনাথ আসনে বুটোলা প্রথমবার ২৭ হাজার ৬৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রাজেন্দ্র সিং ভাণ্ডারীকে পরাজিত করেছেন তিনি। তিনবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র সিং ভাণ্ডারী ওই আসন থেকে ২২,৬০১টি ভোট পেয়েছেন। ভাণ্ডারী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে ওই আসন খালি ছিল (By Elections 2024) ।

By Elections 2024

অন্যদিকে, মাঙ্গালাউর স্টেশনে ৪২২ ভোটের ফারাকে জয়ী হয়েছেন তিনবারের বিধায়ক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা নিজামুদ্দিন। বিজেপি প্রার্থী কর্তার সিম বন্দানাকে পরাজিত করেছেন তিনি। এই কেন্দ্রে ভোটের ব্যবধান খুবই কম। নিজামুদ্দিন পেয়েছেন ৩১,৭২৭টি ভোট ও বন্দানা পেয়েছেন ৩১,৩০৫টি ভোট।

বদ্রীনাথ হল গাড়োয়াল লোকসভা কেন্দ্রের একটি কেন্দ্র। এই কেন্দ্রের অন্তর্গত বাকি সবকটি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে রয়েছে। আর সেই কেন্দ্রে কংগ্রেস একেবারে আনকোরা প্রার্থী বুটোলাকে বেছেছেন। এর আগে দলের মুখপাত্র ও মিডিয়া ইনচার্জ হিসেবে কাজ করেছেন তিনি।

অন্যদিকে উত্তরাখণ্ড পৃথক রাজ্য হওয়ার পর থেকে কখনও এই আসন জেতেনি বিজেপি। সেই আসনে বিজেপি এবার বন্দানাকে প্রার্থী করেছিলেন। সেই বর্ষীয়ান নেতা অবতার বন্দানার ভাই তিনি। এর আগে হরিয়ানা বিএসপি নেতা হিসেবে কাজ করেছেন তিনি। ওম প্রকাশ চৌতালার আমলে মন্ত্রীও ছিলেন তিনি। বিএসপি নেতা হিসেবে উত্তর প্রদেশের খাটাউলি কেন্দ্র থেকে জয়ীও হয়েছিলেন তিনি।

তবে কংগ্রেস এবার বেছে নিয়েছিল নিজামুদ্দিনকে। ২০২২ সালের বিধানসভা ভোটে বিএসপি সারওয়াত করিমের কাছে হেরে গিয়েছিল মাত্র ৫৮৯ ভোটে। তবে এবার উপ নির্বাচন কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লোকসভা ভোটের পর ইন্ডিয়া জোটকে আরও পোক্ত করতে এই জয় গুরুত্বপূর্ণ ছিল বিরোধী দলের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+