Bypoll Results: বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস 'ইন্ডিয়া' জোটের! লোকসভার আগে বাড়ছে চাপ
Bypoll Results 2023: লোকসভা ভোটের আর কয়েক মাস বাকি! ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব দলই। ইতিমধ্যে মোদী বিরোধী জোট 'ইন্ডিয়া' তৈরি হয়েছে। আর এই জোটে এখনও পর্যন্ত দেশের ২৮টি দল যোগ দিয়েছে।
তবে ফাইনালের আগে বিজেপি এবং 'ইন্ডিয়া' জোটের কাছে বড় পরীক্ষা এই সাত রাজ্যের উপনির্বাচন (Bypoll Results)। ধূপগুড়ি বাদে কার্যত সব জায়গায় জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে ময়দানে বিরোধীরা। আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। আর সেই গনণা শুরু হতেই চাপ বাড়ছে বিজেপির।

- উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে এগিয়ে সমাজবাদী দল
উত্তরপ্রদেশের ঘোসি (UP's Ghosi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। এই রাজ্য বিজেপির শক্তঘাঁটি। যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত কয়েকমাস আগেই পুর-নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে। কিন্তু ঘোসি বিধানসভায় গণনা (Bypoll Results) শুরু হতেই খেলা ঘুরিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি।
Counting for seven assembly seats underway | Congress candidate Chandy Oommen is leading from Puthuppally in Kerala, BJP candidate Tafajjal Hossain is leading from Boxanagar in Tripura and BJP candidate Parwati Dass is leading from Bageshwar in Uttarakhand, AJSU candidate Yashoda… pic.twitter.com/f3YzUP2i8R
— ANI (@ANI) September 8, 2023
প্রাথমিক গণনায় (Bypoll Results) এগিয়ে অখিলেশ সিংয়ের দল। সপা প্রার্থী সুধাকর সিং দ্বিতীয় রাউন্ডের শেষে ছয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে। বিজেপি প্রার্থী দারা সিংহ চৌহান পেয়েছেন পাঁচ হাজারেরও বেশি ভোট। বিরোধীরা এসপিকে প্রার্থীকে সমর্থন করছেন এক্ষেত্রে।
- বাঘেশ্বর-কেরলে এগিয়ে কংগ্রেস
উত্তরাখন্ডের বাঘেশ্বরে (Bageshwar, Uttarakhand) উপ নির্বাচনে এগিয়ে কংগ্রেস। ক্রমশ পিছিয়ে পড়ছেন বিজেপি প্রার্থী। প্রায় তিন হাজারেরও (Bypoll Results) বেশি ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী। অন্যদিকে কংগ্রেসের Puthuppally-তেও পিছিয়ে রয়েছে বিজেপি। সে রাজ্যে কংগ্রেস প্রার্থী চান্ডি ওমেন (Chandy Oommen) ২৭ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। ইতিমধ্যে ১০ রাউন্ডের গণনা শেষ হয়ে গিয়েছে।
- ঝাড়খন্ডের ধুমরিতে কি হাল?
National Democratic Alliance (NDA) এর প্রার্থী জোগেশ দেবী এগিয়ে রয়েছে। প্রায় ৪ হাজারেরও বেশি ভোটে সে রাজ্যে এগিয়ে রয়েছে।
- এগিয়ে বিজেপি
অন্যদিকে ত্রিপুরায় স্বস্তিতে বিজেপি। ধানপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ক্রমশ এগোচ্ছে বিজেপি। চার রাউন্ড গণনা (Bypoll Results) শেষে বিজেপির প্রার্থীর মার্জিন ক্রমশ বাড়ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ধূপগুড়িতেও বিজেপির জয়ের ইঙ্গিত। প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের এই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী। আর তা সামনে আসতেই উচ্ছ্বাস বিজেপি কর্মীদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications