সমীক্ষা : ২০৫০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা হবে হিন্দুদের, ভারতে সবচেয়ে বেশি মুসলমান থাকবে

ওয়াশিংটন, ৩ এপ্রিল : ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা হবে হিন্দুদের। পাশাপাশি ওই একই সময়ে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম জনসংখ্যার বাসস্থল হবে এই ভারতবর্ষ।

সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে বলে জানা গিয়েছে। পেউ রিসার্চ সেন্টারের করা গবেষণায় দেখা যাচ্ছে, হিন্দু জনসংখ্যা ২০৫০ সালে ৩৪ শতাংশ বেড়ে ১৪০ কোটিতে পৌঁছবে। এর ফলে বিশ্বের মোট জনসংখ্যার ১৪.৯ শতাংশ হবে হিন্দু জনসংখ্যা যা তাদের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার অধিকারী করবে।

সমীক্ষা : ২০৫০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা হবে হিন্দুদের, ভারতে সবচেয়ে বেশি মুসলমান থাকবে


কোনও ধর্মেই মত নেই এমন মানুষের সংখ্যা বিপুল। বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে তৃতীয় বৃহত্তম জনসংখ্যা (১৩.২ শতাংশ) হল এমন মানুষের যারা কোনও ধর্মে বিশ্বাস করেন না। ২০৫০ সালে সেই জনসংখ্যাকেই ছাপিয়ে হিন্দুরা তৃতীয় স্থান দখল করবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

অন্যদিকে, হিন্দু বা খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে একইহারে হলেও মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলে পেউ-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ২০৫০ সাল নাগাদ ভারতের হিন্দুদের আধিক্য থাকলেও বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমও এদেশেরই বাসিন্দা হবেন। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম ইন্দোনেশিয়ার বাসিন্দা। ভারত সেটাকেই টপকে সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হয়ে উঠবে।

গত চার দশকে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। পেউ-এর হিসাবে দেখা যাচ্ছে, ২০৫০ সাল নাগাদ খ্রিস্টান জনসংখ্যার একেবারে কাছাকাছি চলে আসবে মুসলিমরা। ২০১০ সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি ও খ্রিস্টানদের জনসংখ্যা ২১৭ কোটি। রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালে খ্রিস্টানদের যেখানে ২৯০ কোটি জনসংখ্যা কাছাকাছি মানুষ হবে সেখানে মুসলিমদের হবে ২৮০ কোটি জনের কাছাকাছি। এরকম ট্রেন্ড চলতে থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বের বৃহত্তম জনসংখ্যার মানুষ মুসলিম সম্প্রদায়ের হবেন বলেও সমীক্ষায় প্রকাশিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+