২০২২ সালের মধ্যেই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অর্ধেক কাজ শেষ, নতুন বাসভবন পাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২২ সালের মধ্যেই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অর্ধেক কাজ শেষ, নতুন বাসভবন পাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনা আবহে জোর গতিতে এগোচ্ছে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের কাজ। তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও তাতে বিশেষ আমল দিতে রাজি নয় কেন্দ্র। সূত্রের খবর, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই গোটা প্রকল্পের একটা বড় অংশের কাজ শেষ হয়ে যাবে। এমনকী উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনও ওই সময়সীমার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এমনকী এই বিষয়ে নিশ্চয়তাও দিয়েছে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ (সিপিডব্লিউডি)।

 তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও তাতে বিশেষ আমল দিতে রাজি নয় কেন্দ্র। সূত্রের খবর, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই গোটা প্রকল্পের একটা বড় অংশের কাজ শেষ হয়ে যাবে। এমনকী উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনও ওই সময়সীমার মধ্যেই শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে কাজে গতি আনতে নরেন্দ্র মোদীর স্বপ্নের 'সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট’ প্রকল্পের অন্তর্গত এই কর্মসূচিকে 'অত্যাবশকীয় পরিষেবা’র অন্তর্ভুক্ত করা হয়েছে। যা নিয়েও একাধিকবার চাঁচাছোলা ভাষায় মোদী সরকারকে আক্রমণ করেছে বিরোধীরা। লকডাউনের সময়ও যাতে নির্মাণের কাজে ব্যাঘাত না ঘটে, সেই উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির বাসভন ছাড়াও ২০২২ সালের মধ্যেই নতুন সচিবালয় তৈরির কাজও শেষ করতে চায় কেন্দ্র।

এদিকে বিরোীদের পাশাপাশি করোনা পরিস্থিতিতে বিপুল ব্যয় করে এই নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও। এমনকী এই প্রকল্পের টাকা টিকাকরণের কাজে লাগানোরও দাবি তুলেছেন অনেক বিরোধী নেতা। প্রসঙ্গত উল্লেখ্য, নতুন সংসদ ভবন নির্মাণের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে প্রায় ৯৭১ কোটি টাকা। বরাত পেয়েছে টাটা প্রজেক্টস লিমিটেড। ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়েই তৈরি হবে এই নতুন ভবন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নতুন বাসভবন ও সচিবালয় কমপ্লেক্সে থাকবে ১০টি ৪ তলা বাড়ি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+