১০০০ টাকার কেনাকাটায় ১ কেজি পেঁয়াজ ফ্রি! 'ঝাঁঝালো দাম'-র বাজারে নয়া খবর
পেঁয়াজের দামের ঝাঁঝে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। গত ৪ মাসে পেঁয়াজের দাম ক্রমাগত বাড়তে শুরু করেছে উর্ধ্বগতিতে। গত মার্চ থেকে প্রায় ৪০০ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম। আর এমন পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা একাধিক অফার দিচ্ছে পেঁয়াজের ।

মহারাষ্ট্রের থানের একটি দোকানে পেঁয়াজ নিয়ে এসেছে একট তাক লাগনো অফার। সেখানে ১০০০ টাকার জামাকাপড় কিনলে মিলবে ১ কেজি পেঁয়াজ ফ্রি। এর আগে সেখানে 'একটি শাড়ির সঙ্গে পেঁয়াজ ফ্রি' অফারও দেখা যায়। থানের ওই দোকানদার জানিয়েছেন এমন অফারের পর থেকে দোকানে বেড়েছে বিক্রি। মহারাষ্ট্রের আগে তামিলনাড়ুর দোকানেও দেখা গিয়েছে এমন অফার। যেখানে বলা হয়েছে, মোবাইল কিনলে মিলবে বিনামূল্যের পেঁয়াজ।
গত মাসে ৮১ শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে নিজে বাজারে গিয়ে সরেজমিনে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। বাংলার 'সুফল বাংলা' স্টলেও পেঁয়াজের দাম পাইকারে বাজারের থেকে কম করে বিক্রি হচ্ছে। তবে তার মধ্যেও দেখা গিয়েছে 'ইলিশ কিনলে পেঁয়াজ ফ্রি' এর মতো নানান ধরনের অফার। আপাতত জানুয়ারি মাসের দিকে মুখাপেক্ষী গোটা দেশ। শোনা যাচ্ছে ২০২০ সালে কমতে পারে পেঁয়াজের দাম।












Click it and Unblock the Notifications