এবার মোদীর দল শাসিত রাজ্যেই ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তি

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের পর বিজেপি শাসিত অসম। কোকরাঝাড়ে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। তবে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের পর বিজেপি শাসিত অসম। কোকরাঝাড়ে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। তবে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এবার মোদীর দল শাসিত রাজ্যেই ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তি

কোকরাঝাড়ের রবীন্দ্রনগরে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। বুধবার সেই মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। ঘটনার কড়া নিন্দা করেছে শাসক বিজেপি। ঘটনার পুলিশি তদন্তও শুরু হয়েছে।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই বিলোনিয়ায় ভাঙা হয় লেনিনের মূর্তি। সেই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ঘটনার পরপরই দেশ ব্যাপী মূর্তি ভাঙচুরের ঘটনা ছড়িয়ে পড়ে। কলকাতায় কেওড়াতলায় শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর করে একটি নকশালপন্থী সংগঠনের কয়েকজন সদস্য। তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তিই হোক কিংবা উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি, সব জায়গাতেই মূর্তি ভাঙচুর চলতে থাকে। বিষয়টি নিয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীও ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু তাতেও যে কোনও ফল হয়নি, বিজেপি শাসিত অসমের এই ঘটনা থেকেই তা পরিষ্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+