উত্তরপ্রদেশে বাস-লরি সংঘর্ষ, মৃত ২৫, আহত ৫০
উত্তরপ্রদেশের এটাহতে বালি ভর্তি ট্রাক ও বাসের সংঘর্ষে মৃত স্কুল পড়ুয়া সহ ২৫, আহত ৫০ জন।
লখনৌ, ১৯ জানুয়ারি : উত্তরপ্রদেশের এটাহতে বালি ভর্তি ট্রাক ও স্কুল বাসের সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মৃতদের মধ্যে ১৮ জনই স্কুল পড়ুয়া বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। আহতদের মধ্যে বেশ কেয়কজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের চিকিৎসার কাজ চলছে। উদ্ধার ও ত্রাণের কাজও চলছে সমান তালে।

এলাকার জেএস পাবলিক স্কুলের ওই বাসটিতে ছিল বহু স্কুল পড়ুয়ারা। শীতের কারণে এটাহর প্রশাসনের তরফে ৩ দিনের স্কুল ছুটির নির্দেশ দেওয়া হলেও, খোলা ছিল জেএস পাবলিক স্কুল।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে কয়েক দিন ধরেই তাপমাত্রা বেশ নিচের দিকে রয়েছে। সঙ্গে রয়েছে ঘুন কুয়াশা। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই জেলা প্রশাসন স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়। মনে করা হচ্ছে কম দৃশ্যমানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications