তেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে যাত্রী বোঝাই বাসের ভয়ঙ্কর সংঘর্ষ, ঝলসে মৃত্যু বহু মানুষের
ভয়ঙ্কর এক দুর্ঘটনা রাজস্থানে। যোধপুর হাইওয়ের উপর তেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে একটি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর এরপরেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাসটি। সেই সময়ে বাসটিতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিল।
ভয়ঙ্কর এক দুর্ঘটনা রাজস্থানে। যোধপুর হাইওয়ের উপর তেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে একটি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আর এরপরেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাসটি। সেই সময়ে বাসটিতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিল। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পাঠানো হয় দমকলের একাধিক গাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, ঘটনার পর তীব্র যানজট তৈরি হয়েছে বার্মের-যোধপুর হাইওয়েতে। আটকে গিয়েছে পুরো রাস্তা। অনেক দূর পর্যন্ত যানজট পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। স্থানীয় জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর মুখ্যমন্ত্রী নিয়েছেন বলে খবর।
শুধু তাই নয়, উদ্ধারকাজ থেকে চিকিৎসা পরিষেবা দ্রুত করার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেও জানা গিয়েছে।
তবে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বলে এলাকায়। চারপাশ জুড়ে ভেসে আসছে কান্নার আওয়াজ। তবে কি কারনে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের ধারণা নিয়ন্ত্রণ হারিয়েই সম্ভবত এত বড় দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখনই কোনও নিশ্চিত যাওয়াতে পৌঁছানো যাচ্ছে না বলেই খবর।
উদ্ধার কাজ শেষ হলে কীভাবে এত বড় দুঘটনা তা খতিয়ে দেখা হবে বলে খবর। বাসের পারমিট থেকেস শুরু করে সবকিছু পরীক্ষা করে দেখা হবে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাসটি বার্মের-যোধপুর হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল। উল্টোদিক থেকে সেই সময়ে তেল ভর্তি একটি ট্যাংকার আসছিল। জানা যায়, নিয়ন্ত্রণে হারিয়ে বাসটি এবং তেল ভর্তি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যেই দাউ দাউ করে আগুন ধরে যায় যাত্রীবাহি বাসটিতে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তেল ট্যাঙ্কারটি রাস্তায় একটি সাইকেলকে সাইড দিতে গিয়ে বাসের দিকে চলে আসে। আর তাতেই এই ঘটনা বলে জানাচ্ছেন স্থানীয়রা। সেই সময়ে বাসে ২৫ জন যাত্রী ছিল বলে জানা যায়। তার মধ্যে ১০ জনের মিতু হয়েছে। বাকিদের স্থানীয় একটি হাসপাতালে ভতি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে আফ্রিকার একটি ছোট শহরে এমনই এএকটি ঘটনা ঘটে। আর তাতে ১০০ জনের মৃত্যু হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications