রাস্তায় চাকা পিছলে সোজা খাদে বাস, কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১১

কাশ্মীরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১জন বাসযাত্রী। বাসটির চাকা পিছলে সোজা খাদে গিয়ে পড়েছে।

কাশ্মীরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১জন বাসযাত্রী। বাসটির চাকা পিছলে সোজা খাদে গিয়ে পড়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন এতজন মানুষ। পুঞ্চ জেলার মাণ্ডি তেহশিলে দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

কাশ্মীরে রাস্তায় চাকা পিছলে সোজা খাদে বাস

স্থানীয় সূত্রে খবর, বাসটি লোরান থেকে পুঞ্চের দিকে আসছিল। দুর্ঘটনার পরই স্থানীয় প্রশাসন উদ্ধারকার্যে লেগে পড়ে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহ উদ্ধারের কাজ চলছে জোরকদমে। তাতে স্থানীয় মানুষও হাত লাগিয়েছেন।

জানা গিয়েছে, ১৭ জন আহত হয়েছেন। তার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কয়েকজনকে হেলিকপ্টারে চাপিয়ে জম্মুতে নিয়ে এসে চিকিতসার ব্যবস্থা করা হচ্ছে।

বাসের চালক একটি পাহাড়ি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসের চাকা পিছলে গিয়ে তা সোজা খাদে গিয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+