উত্তর প্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস উল্টে মৃত কমপক্ষে ১৭
উত্তরপ্রদেশের মৈনপুরীতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। বুধবার ভোর ৫ টা নাগাদ হওয়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।
উত্তরপ্রদেশের মৈনপুরীতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। বুধবার ভোর ৫ টা নাগাদ হওয়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন।

পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় বাসটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। প্রাইভেট ভলভো বাসটি রাজস্থানের জয়পুর থেকে উত্তরপ্রদেশের ফারুকাবাদের দিকে যাচ্ছিল।
মৈনপুরীর জেলাশাসক মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এটাওয়ার সাফাই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের পদস্থ আধিকারিকরা। বাসটিকে তোলার জন্য ক্রেনও নিয়ে যাওয়া হয়।
বেঁচে যাওয়া বেশ কয়েকজন বাসযাত্রী জানিয়েছেন, চালক খুব জোড়ে বাস চালাচ্ছিলেন। অনেক যাত্রীই বাসের ছাদে ছিলেন বলে জানা গিয়েছে।
17 dead,more than 35 injured after a private bus hit a divider and overturned near Mainpuri pic.twitter.com/ySVQzf43TQ
— ANI UP (@ANINewsUP) June 13, 2018












Click it and Unblock the Notifications