৪৫জন ছাত্রছাত্রী নিয়ে পুঞ্চে খাদে পড়ল বাস, হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

ছাত্রছাত্রী বোঝাই স্কুল বাস জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের মোঘল রোডের মনসর মোড়ের কাছে খাদে পড়ে গেল। স্কুল বাসে করে ছাত্রছাত্রীরা পিকনিকে যাচ্ছিল। সেইসময়ই মোঘল রোডে পীর কি গলির কাছে দুর্ঘটনাটি ঘটে।

৪৫জন ছাত্রছাত্রী বোঝাই স্কুল বাস জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরের মোঘল রোডের মনসর মোড়ের কাছে খাদে পড়ে গেল। ঘটনায় এখনও কারও খোঁজ পাওয়া যায়নি। ফলে মনে করা হচ্ছে হতাহতের সংখ্যা অনেক হবে।

রাজৌরি জেলার মঞ্জকোটের ঘরিব নওয়াজ স্কুলের বাসটি পাহাড়ি পথ বেয়ে যাওয়ার সময়ই ছাত্রছাত্রী নিয়ে খাদে পড়ে যায়।

৪৫জন ছাত্রছাত্রী নিয়ে পুঞ্চে খাদে পড়ল বাস, হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

স্কুল বাসে করে ছাত্রছাত্রীরা পিকনিকে যাচ্ছিল। সেইসময়ই মোঘল রোডে পীর কি গলির কাছে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ১২টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। মেহবুবা মুফতির সরকার পরিস্থিতি সামাল দিতে জোরকদমে নেমেছে। তবে এখনও হতাহতের সংখ্যা নিয়ে সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+