বাস পড়ল নদীকে, অন্ধ্রে মৃত ১২
হায়দরাবাদ, ৭ জানুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস পড়ে গেল নদীতে। মারা গিয়েছেন অন্তত ১২ জন। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পেনুকোণ্ড-তে।
এ দিন সকাল আটটা নাগাদ পেনুকোণ্ড পৌঁছনোর আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পড়ে যায় নদীতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সাইকেল আরোহীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন চালক। কিন্তু গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি।

অভিশপ্ত বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। অন্তত ৪০ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখমদের চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications