এ কেমন 'Bus Day'! বাসের মাথা থেকে ঝপাঝপ রাস্তায় পড়ে গেলেন উৎসাহী জনতা, ভাইরাল ভিডিও
উৎসাহের সঙ্গে পালিত হচ্ছিল 'বাস দিবস'। সোমবার ছিল এই দিবসের উদযাপন। চেন্নাইতে চলছিল এই উদযাপনের আয়োজন। একটি বাসের মাথায় চড়ে 'বাস দিবস' -এ চেন্নাইয়ের বেশ কয়েকজন যুবক চলেছিলেন উদযাপন করতে।
উৎসাহের সঙ্গে পালিত হচ্ছিল 'বাস দিবস'। সোমবার ছিল এই দিবসের উদযাপন। চেন্নাইতে চলছিল এই উদযাপনের আয়োজন। একটি বাসের মাথায় চড়ে 'বাস দিবস' -এ চেন্নাইয়ের বেশ কয়েকজন যুবক চলেছিলেন উদযাপন করতে। তারপরই ঘটে গেল বড়া কাণ্ড!

চেন্নাই পুলিশের দাবি, বাসের মাথায় চড়ে যাচ্ছিলেন ৩০ জন ছাত্র। আর বাস আচমকা ব্রেক কষতেই ঝপাঝপ বাসের মাথা থেকে রাস্তায় পড়তে শুরু করেন তাঁরা। ঘটনা ঘিরে মুহূর্তে চাঞ্চল্য শুরু হয়ে যায়। অনেকেই বাস থেকে পড়ে গিয়ে ঢুকে যান কার্যত চাকার তলায়। বাস ঘিরে মুহূর্তে লোকজন জড়ো হয়ে যায়। ছুটে আসে পুলিশ। গ্রেফতার করা হয় ২০ জনকে।
Look what happened on Chennai Bus Day celebrations. 🙃🙃🙃 pic.twitter.com/Z6UHawD7DX
— Naveen N (@tweetstonaveen) June 18, 2019
প্রসঙ্গত, গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পরের দিন 'বাস দিবস' হিসাবে পালন করছিলেন চেন্নাইয়ের ছাত্ররা। কলেজ খোলার দিনের আনন্দ উচ্ছ্বাসে এমনটা পালিত হচ্ছিল। তহে আনন্দ আর উচ্ছ্বাস মুহূর্তে দুঃস্বপ্নে পর্যবসিত হতে বসেছিল চেন্নাইয়ে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়ে আপাতত ট্রেন্ড করছে গুগলে।












Click it and Unblock the Notifications